দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জিকা অনুযায়ী আজ, মঙ্গলবার তৃতীয়া। ধীরে ধীরে শহরে খুলছে দুর্গাপুজোর মণ্ডপ। এবার শহর, শহরতলি থেকে জেলার দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। সেই কথা মাথায় রেখে প্রস্তুত কলকাতা পুলিশ। দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। সঙ্গে প্রকাশ করা হয়েছে পুজোর গাইডম্যাপ।

কলকাতা পুলিশের কমিশনার জানিয়েছেন, প্রতি বছরের মতো এ বছরও পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণে প্রায় ৬০০০ পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার, সিভিক ট্রাফিক কর্মী এবং হোমগার্ড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, শহরের বিভিন্ন শপিং মল ও বাজার এলাকায় বাড়তে থাকা ভিড় সামলাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন শপিং মল এবং বাজার এলাকায় কেনাকাটার জন্য ভিড় বাড়ছে। এই এলাকাগুলিতে যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকদের। মা উড়ালপুলে যানজট ও গাড়ি বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলি পুলিশের নজরে রয়েছে। পরিস্থিতি আরও উন্নত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। প্রতি ৫০০ মিটার অন্তর ডিভাইডারে পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে রেকার ব্যবহার করে বিকল গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা যায়।

আরও পডুন: শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

এবারের দুর্গাপুজোয় কলকাতা পুলিশের তরফে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্য়োগ বলে জানিয়েছেন কলকাতার সিপি। পুজোর সময়ে শহরের রাস্তাঘাট ও যান চলাচল সম্পর্কে সাধারণ মানুষকে সাহায্য করতে উদ্বোধন করা হয়েছে পুজো গাইড ম্যাপের।

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

গুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, হুগলিতে সংঘর্ষে মৃত্যু শিষ্যের

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক

ম্যাজিক! দরজার তালা না ভেঙে মাত্র ৯ মিনিটে ১৮ কেজি রুপো নিয়ে উধাও চোর

মমতার মিছিলের কোনও অনুমতি নেই, সাফ জানালেন পুলিশ কমিশনার