বিরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় ৭ কুড়মি নেতা ছাড়া পেলেন

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ভোটের মুখে ছাড়া পেলো কুড়মি নেতারা। ছাড়া পাওয়া নেতাদের ফুলে, মালায়, মিষ্টিতে বরন করে নেয় কুড়মি মানুষজন। মিছিল করে ঝাড়গ্রাম জেলখানার গেট থেকে বের করে নিয়ে যায় তারা। আগামী দিন তাদের কর্মসূচী আরো জোর কদমে পালিত হওয়ার কথা জানালেন কুড়মি নেতারা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচিতে বিরবাহা হাঁসদার কনভয় এর ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল যে সমস্ত কর্মী নেতাদের বিরুদ্ধে তাদের মধ্যে আজ ৭ জনকে জামিনে মুক্তি দিল ঝাড়গ্রাম জেলা আদালত। এর আগে একজন ছাড়া পেয়েছিলেন। ১১জনের মধ্যে মোট আট জন জামিনে ছাড়া পেলো। রাজেশ মাহাত সহ তিন জন এর বিরুদ্ধে আরো একটা কেস থাকায় তার মুক্তি পায়নি।

আজ রাএি ৮ টা নাগাদ ঝাড়গ্রামে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর কুর্মি জনজাতির প্রথম সারি নেতৃত্ব দের মালা পড়িয়ে বরণ করে কাছে টেনে নিল কুড়মি জনজাতির মানুষ। আর সেই মেজাজে মেতে উঠেছে ঝাড়গ্রাম জেলার কুড়মি সমাজ। ঝাড়গ্রামের কুড়মি নেতা অশোক মাহাতো জানান, জাতিসত্তা আন্দোলনের যে সমস্ত কুর্মি জনজাতির নেতৃত্বরা জেলবন্দি ছিল তারা আজ বেরিয়ে এসেছে। কুড়মি জনজাতির মানুষের কাছে এটা আনন্দের খবর। আমাদের আন্দোলন জাতিসত্তা আন্দোলন। নির্বাচনের সাথে আমাদের কোন সংযোগ নেই। তবে নুখে সংযোগ নেই বললেও কুড়মি নির্দল প্রার্থী দের কাছে নেতা দের জেল মুক্তি অক্সিজেন জোগাবে।

তবে রাজেশ মাহাতো, শিবাজী মাহাতোর ও জয় মাহাতো এখনই ছাড়া পাচ্ছেন না। রাজেশ মাহাতো ও শিবাজী মাহাতোর খড়গপুর একটি কেস থাকায় তারা এখনই জামিন পাচ্ছেন না। অর্থাৎ মূল মামলা অভিষেকের কনভয় হামলার ঘটনায় ১১ জন কুড়মী নেতাই জামিন পেলেন।উল্লেখ্য, অভিষেকের কনভয়ে হামলার ঘটনার জেরে কুড়মী নেতা গ্রেফতার হয়। গত ২৬ জুন অনুপ মাহাতো নামে এক কুড়মী নেতা জামিন পান। এরপর আজ মঙ্গলবার ৭জন ছাড়া পেলেন। এদিকে এই ৭ কুড়মী নেতার খবর পেয়ে কুড়মী সমাজের লোকজন ঝাড়গ্রাম সংশোধনাগারে হাজির হয় আবার ৭ কুড়মী নেতা কে মালা পরিয়ে স্বাগত জানান।

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে