অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, দেখুন পরিসংখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন  জেলার ১২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৯০ শতাংশ বিজেপি শাসিত রাজ্যে। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি দাগিয়ে হেনস্তাও করা হয়েছে।

কোথাও গণপিটুনি, কোথাও থানায় ডেকে মারধর, কখনো রেললাইন থেকে উদ্ধার দেহ, জোর জুলুম করে তোলা আদায়ের চেষ্টা, বাধা দিলে অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ উঠেছে ভিন রাজ্যে। এই নিয়ে প্রথম থেকেই সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ সব থেকে বেশি এসেছে ওড়িশা থেকে।

বাংলায় কথা বললে বাংলাদেশি দাগিয়ে দিয়ে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে। সেখানে সোনালি বিবির ঘটনা জ্বলন্ত প্রমাণ। পেটের দায়ে অন্যত্র কাজ করতে গিয়ে অত্যাচারের শিকার হওয়া এখন অন্যতম ইস্যু। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্যানকার্ড, আধারকার্ড সহ পরিচয়পত্র দেখার পরেও তাঁদের ওপরে অত্যাচার করা হয়েছে।

রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের তথ্য অনুযায়ী, মৃত ১২ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে ৪ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। ওড়িশা, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ডে বিভিন্ন সময় অত্যাচারে মৃত্যু হয়েছে বাকিদের। গত ডিসেম্বরে ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সূতি এলাকার বাসিন্দা জুয়েল রানাকে ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। তারপরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের কাছে পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচারের বিভিন্ন অভিযোগ এসেছে। নানা কায়দায় অত্যাচারের অভিযোগ আসছে। দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, অসম, রাজস্থান, কর্ণাটক, ঝাড়খণ্ড থেকে অভিযোগ এসেছে। ৩৮ শতাংশই ওড়িশায় হয়েছে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?