জমি বিবাদে কুপিয়ে খুন, ফের উত্তপ্ত মালদহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহে সালিশি সভায় রক্তারক্তি কাণ্ড। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সালিশি সভাতেই কুপিয়ে খুন করা হয়েছে এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হয়েছে আরও ছয় তৃণমূল কর্মীকে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায়। জানা গিয়েছে ফসলি জমি দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূচনা হয়। সমাধানে বৃহস্পতিবার বসেছিল সালিশি সভা। আর সেই সভায় রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়। কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে।

ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক, মোথাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে গিয়েছেন কালিয়াচকের এসডিপিও। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এসডিপিও নেতৃত্বে  চলছে এলাকাজুড়ে তল্লাশি। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। অভিযোগের মূল আঙুল উঠেছে জেনারুল শেখ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তারা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।  এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাঁরা বেশিরভাগই জেনারুলের লোক।

মোস্তাফা শেখ ও জেনারুল শেখের মধ্যেই মূল বিবাদ শুরু হয়।  মোস্তাফা শেখের জমি রয়েছে রাজনগরের চড়ে। অন্যদিকে জেনারুলেরও জমি রয়েছে। সমস্যা হল জেনারুলের জমিতে যেতে ঙ্গেলে মোস্তাফার জমির উপর দিয়েই ট্রাক্টর চালিয়ে নিয়ে যেতে হয়। এই নিয়েই দুপক্ষের বিবাদ শুরু হয়। মোস্তাফা শেখের বক্তব্য ছিল, তাঁর জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে গেলে ফসল ক্ষতিগ্রস্ত হবে। বুধবার বিবাদের সূচনা হয়, সমাধান সূত্র খোঁজার জন্য বৃহস্পতিবার বসা হয় সালিশি সভার উদ্যোগ নেন গ্রামবাসী।

অভিযোগ, সালিশী সভা শুরু হতেই জেনারুলের লোকজন হামলা চালায় মোস্তাফা শেখের দলবল হামলা চালায় মোস্তাফা শেখের লোকজনের উপর। তারপরেই হাতাহাতির মধ্যে জেনারুলের খুড়তিতো ভাই একরামুলকে কুপিয়ে খুন করে হয় বলে সূত্রের খবর। এছাড়াও বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে জখম বাদশা শেখের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে গ্রাম কার্যত গ্রাম পুরুষশূন্য। ছেয়ে রয়েছে পুলিশবাহিনী। চলছে তদন্ত। এই বিষয়ে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ