আক্রায় আগুনে পুড়ে মৃত্যু মা ও দুই ছেলের, তদন্তে ফরেনসিক দল

ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল মা ও দুই ছেলের। শনিবার রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহেশতলার আকড়া কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। মৃতদের মধ্যে রয়েছে মা ও দুই ছেলে। শনিবার রাতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলার(Maheshtala) আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তি। পেশায় সবজি বিক্রেতা প্রভাস তাঁর স্ত্রী সোমা ও দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। প্রভাস সবজি নিয়ে ব্যবসা করার সুবাদে প্রতি ভোরে তাঁকে উঠতে হয়। সেই কারণে রাতে কখনও বাড়িতে থাকতেন না তিনি। নিজের সবজির দোকানে থাকতেন। শনিবারও অন্যন্য দিনের মতো তিনি দোকানে ছিলেন বলে তাঁর দাবি। ওই রাতে স্ত্রী ও দুই ছেলেই শুধুমাত্র ভাড়াবাড়িতে ছিলেন। প্রভাস ও সোমার দুই ছেলের নাম যথাক্রমে সাহেব ও রাহুল। শনিবার রাত প্রায় ১২টা নাগাদ হঠাৎ পোড়া গন্ধ পান স্থানীয়রা। দ্রুত বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। এর পর দেখেন প্রভাসের পরিবার যে বাড়িটিতে ভাড়া থাকেন, সেই টালির চালের বাড়িটি দাউদাউ করে জ্বলছে। তড়িঘড়ি স্থানীয়রা বালতি করে জল নিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। এর পর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশকিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় মা ও দুই ছেলের অগ্নিদগ্ধ দেহ। সাতচল্লিশ বছর বয়সী সোমা এবং তাঁর বড় ছেলে সাহেব ও ছোট ছেলে রাহুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুড়ে যাওয়া বাড়িটিতে প্রভাস মন্ডল ভাড়া থাকলেও আদতে বাড়িটির মালিক গোপাল গায়েন নামে এক ব্যক্তি। তিনিও আক্রা কৃষ্ণনগর পূর্ব মণ্ডল পাড়ায় ওই বাড়িটির কাছেই নিজের বাড়িতে থাকতেন। কীভাবে বাড়িটিতে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার জেরে এই অগ্নিকাণ্ড নাকি কেউ বাড়িটিতে অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শর্ট সার্কিট নাকি গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতার স্বামী প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে রবিবারই ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক দল।

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা