বাড়ির ছাদের জল বাড়িতে পড়া নিয়ে বচসা, কাকাকে কুপিয়ে খুন ভাইপোর!

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বাড়ির ছাদের জল পড়েছিল অন্য বাড়িতে। সেই নিয়ে শুরু বচসা। ভাইপোর বাড়ির ছাদের জল কেন পড়ল কাকার বাড়িতে, সেই নিয়ে চরমে ওঠে বিবাদ। এর জেরে কাকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। এমনই ঘটনা ঘটেছে  ঘাটাল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথচক এলাকায়। মৃতের নাম সুকুমার দোলুই (৫৭)। অভিযুক্ত বাপন দোলুইকে ইতিমধ্যেই আটক করেছে ঘাটাল থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভাইপোর বাড়ির ছাদ থেকে জল গড়িয়ে পড়ছিল কাকার ছাদে। আর তা দেখে সুকুমার দোলুইয়ের স্ত্রী মঙ্গলা দোলুই প্রতিবাদ করেন। পাল্টা তাঁর উপর চড়াও হয় বাপন, অভিযোগ এমনটাই। প্রথমে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়েছিল। এরপরই চরমে উঠে বিতর্ক। অভিযোগ, বচসা চলাকালীন কাকা সুকুমার দোলুইকে কুডুল দিয়ে কোপায় তার ভাইপো বাপন। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন সুকুমার। স্থানীয়রা সুকুমারকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্ত বাপন দোলুইকে ইতিমধ্যেই আটক করেছে ঘাটাল থানার পুলিশ। স্থানীয়দের কাছে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই দুই  পরিবারের সাথে চলছিল  বিবাদ। এবার সেই বিবাদের জেরে প্রাণ গেল কাকার।

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর