প্রধানমন্ত্রীকে বুদবুদের শিল্পীর আঁকা ছবি উপহার শুভেন্দুর, বৈশিষ্ট্য কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার দিল্লিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। দিল্লি সফরে গিয়ে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দিয়েছিলেন তিনি। বঙ্গ রাজনীতি এবার বিধানসভা নির্বাচনের আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছিলেন। এবার তাঁরই ছবি উপহার হিসেবে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কে এঁকেছিলেন সেই ছবি? জানা গিয়েছে, বুদবুদের এক শিল্পী ধনঞ্জয় চক্রবর্তীর হাতে আঁকা ছবি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।    

বাংলা সাহিত্যের একটি যুগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে আবর্তিত হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তাঁকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ সম্মান জ্ঞাপন করার জন্য উদ্যোগী হয়েছিল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সংসদেও সাহিত্য সম্রাটকে নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ‘বঙ্কিম দা’ বলে সম্বোধন করায় রে, রে সুর তুলেছিল তৃণমূলের সাংসদরা। কেন্দ্রকে বার বার নিশানা করেছে তারা। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের কোনো অভিযোগ ধোপে টেকেনি।

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এরপরেই বুদবুদের বাসিন্দা ধনঞ্জয় চক্রবর্তীর হাতে আঁকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার হিসেবে তুলে দিয়েছেন মোদির হাতে। বিভিন্ন রঙের মিশেলে সাহিত্য সম্রাটের ছবি ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। ধনঞ্জয়ের ছবি বিশেষ মর্যাদা পাওয়ায় গর্বিত বুদবুদের বাসিন্দারা। শিল্পী ধনঞ্জয়ের বাবা মধুসূদন চক্রবর্তী প্রাক্তন সেনাকর্মী। ছোটো থেকে বড় হয়েছেন বুদবুদে। পানাগড় সেনা ছাউনির আদর্শ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করার পরে বুদবুদ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ধনঞ্জয় চক্রবর্তী। ছোট থেকেই আঁকতে ভালবাসতেন। সেই নেশাকেই পেশা বানিয়ে নিয়েছেন। ধনঞ্জয়ের দাদাও একজন চিত্রশিল্পী। ছেলের সাফল্যে অত্যন্ত গর্ব বোধ করছেন বাবা। 

প্রধানমন্ত্রীর যেকোনও সভাতে দেখতে পাওয়া যায় সামনের সারিতে হাতে আঁকা তাঁর ছবি। অনেকেই নিজের হাতে ছবি এঁকে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী সেই ছবি সংগ্রহ করেন। ছবি যাঁরা নিয়ে আসেন, তাঁদের চিঠিও লেখেন তিনি। এবার বুদবুদের এক শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়