মর্মান্তিক দুর্ঘটনা গাংনাপুরে! স্কুলছাত্রকে পিষে দিল লরি

লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর পরে ক্ষিপ্ত এলাকাবাসী ঘাতক লরিটিকে ধাওয়া করে তাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডের প্রকোপ কমে যেতেই রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গিয়েছে। সব পড়ুয়ারাও আস্তে আস্তে ফের স্কুলমুখো হচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার সকালে সাইকেলে করে স্কুলে যেতে গিয়ে মর্মান্তিক এক দুর্ঘটনায়(Accident) প্রাণ হারাল এক খুদে স্কুল পড়ুয়া(School Student)। আর ওই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়া(Nadia) জেলার রানাঘাট মহকুমার গাংনাপুর(Gangnapur) এলাকা। লরির ধাক্কায় ওই স্কুল পড়ুয়ার মৃত্যুর পরে ক্ষিপ্ত এলাকাবাসী ঘাতক লরিটিকে ধাওয়া করে তাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘাতক লরির চালক গণরোষের হাত থেকে বাঁচতে প্রথমে গা ঢাকা দিলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গাংনাপুর থানা এলাকার আইসমালি এলাকার বেলেআটিপাড়ায় সাইকেলে করে স্কুলে যাচ্ছিল তৃতীয় শ্রেনীর পড়ুয়া মোমিন মণ্ডল(৯)। মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এখন স্কুলে সকালে ক্লাস হচ্ছে। তাই মোমিনও এদিন সকালে স্কুলে যাচ্ছিল। বেলেআটিপাড়া এলাকায় আইসমালি বাজারের দিক থেকে আসা একটি আটা বোঝাই লরি তখন মোমিনের সাইকেলে পিছন থেকে ধাক্কা মারে। তাতেই পড়ে যায় ওই খুদে স্কুল পড়ুয়া। আর তখনই লরির চাকায় পিষ্ট হয় সে। চোখের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা ওই ঘাতক লরিটিকে ধাওয়া করে কিছুদূরে গিয়ে ধরেও ফেলেন। তারপর তাতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। ঘাতক লরির চালক প্রথমে গা ঢাকা দিলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তা দিয়ে পণ্যবাহী ওভারলোডিং গাড়ি বেশ দ্রুত গতিতে চলাচল করে। তাই বার বার দুর্ঘটনা ঘটছে। পুলিশকে অনেকবার বলা হয়েছে ওই রাস্তা দিয়ে পণ্যবাহী লরির গতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু তা করা হয়নি। আর সেই দাবিকে সামনে রেখেই তাঁরা অবরোধ(Road Blocked) শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন