৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকার থেকে প্রাপ্য স্কলারশিপের ৯০০ টাকা তুলতে গিয়ে চক্ষুচড়কগাছ ছাত্রীর। অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখলেন ৭৬০ কোটি টাকা রয়েছে! কিন্তু কোথা থেকে এলো এত টাকা? কে দিল? চিন্তায় পরিবার। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হলদিবাড়িতে। ছাত্রীর মা জানিয়েছেন, ওই টাকা যেখান থেকে মেয়ের অ্যাকাউন্টে এসেছিল, সেখানেই চলে যাক। কারণ গরীব পরিবারে এত টাকার উৎস জানতে হানা দিতে পারে পুলিশ। কোনও বড় ঝামেলাতে জড়াতে হতে পারে, বলেই আশঙ্কা ওই ছাত্রীর পরিবারের সদস্যদের।

কোচবিহারের হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুপর্ণা রায়। প্রতি মাসেই রাজ্য সরকারের তরফে ৯০০ টাকা করে স্কলারশিপ পায়। সেই টাকাই সে প্রয়োজনে তুলতে গিয়েছিল। কিন্তু টাকা তুলতে গিয়ে অবাক হয়ে যায় সুপর্ণা। গোটা বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কে তার পরিবার। ওই ছাত্রীর মা শম্পাদেবী জানিয়েছেন, ‘আজ ব্যাঙ্ক বন্ধ বলে ওরা বাজারে গিয়ে একটা দোকান থেকে অনলাইনে ৯০০ টাকা তোলে। তারপর অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গিয়ে দেখে, ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১টাকা রয়েছে। মেয়ে তো অবাক! তার নামেই ওই অ্যাকাউন্ট, শুধু স্কলারশিপের টাকা ঢোকে। যখন দরকার হয়, তখন সেই টাকা তুলে নেওয়া হয়। এছাড়া আর অন্য কোনও লেনদেন হয় না। সেখানে এই কোটি কোটি টাকা এল কী করে? আমরা গরিবর মানুষ। দিন আনি দিন খাই। আমাদের ব্যাঙ্কে যদি এত টাকা ঢোকে, ভয় করবে না? আমি চাই, যেখান থেকে টাকাটা এসেছে সেখানেই চলে যাক।’

আরও পডুন: মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

তবে রাজ্যে প্রথম এই ঘটনা ঘটল তেমনটা নয়। দুর্গাপুরের ও জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়িতেও দুজন অন্নপূর্ণা যোজনা প্রাপক মহিলার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিশ মিলেছে। দুর্গাপুরের জটেশ্বর এলাকার এক গৃহবধূর অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা তুলতে গিয়েছিলেন তিনি। ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা যায়, তাঁর অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা আছে। তেমনই ময়নাগুড়িতেও অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে এক মহিলা দেখতে পান তার অ্যাকাউন্টে ৭০০ কোটির বেশি টাকা ঢুকেছে। এটা কোনও বড় সাইবার চক্রের কাজ বলে অনুমান বিশেষজ্ঞদের।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪