হাসপাতালের বাইরেই রহস্যমৃত্যু চা বিক্রেতা বৃদ্ধের

প্রতিদিনই ওই বৃদ্ধ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রতিদিনই ওই বৃদ্ধ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল হাসপাতাল চত্বরেই। এক ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে ওই বৃদ্ধের দেহ দেখে চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজে। পরে ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। তবে ঠিক কী কারণে ওই বৃদ্ধের মৃত্যু হল, সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

মালদা পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেল কলেজ চত্বরে চা বিক্রি করতেন। তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, ওই হাসপাতাল চত্বরেই থাকতেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না মৃত্যুর প্রকৃত কারণ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, ওই বৃদ্ধের বাড়ির লোকজনদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6