বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে অবস্থিত ঐতিহ্যবাহী কালী মন্দির-সহ একাধিক মন্দিরের সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমিতে অবস্থিত ঐতিহ্যবাহী কালী মন্দির-সহ একাধিক মন্দিরের সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি সেখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং ‘পশ্চিমবঙ্গ ভবন’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে পশ্চিমবঙ্গ থেকে আগত তীর্থযাত্রীরা সেখানে পুজো দিতে গিয়ে কোনও অসুবিধায় না পড়ে। সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার (৪ অক্টোবর) বারাণসীতে গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুনীল বনসাল। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের আধিকারিকবৃন্দ এবং বারাণসী জেলা প্রশাসনের প্রতিনিধিরা। পরিদর্শনের সময় কোচবিহার দেবোত্তর ট্রাস্টের জমি, মন্দির চত্বর এবং প্রস্তাবিত সাংস্কৃতিক কেন্দ্র ও পশ্চিমবঙ্গ ভবন নির্মাণের স্থান ঘুরে বেড়িয়েছেন তাঁরা। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জমির বর্তমান পরিস্থিতি, পরিকাঠামোগত সম্ভাবনা, মন্দিরগুলির সংরক্ষণ এবং আগত তীর্থযাত্রীদের সুবিধার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।

কোচবিহার দেবোত্তর ট্রাস্টের এই ঐতিহ্যবাহী ভূসম্পত্তি কেবল একটি ধর্মীয় স্থানের পরিচয় বহন করে না, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বারাণসীর সঙ্গে বাংলার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক। তাই মন্দিরগুলির পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি অব্যবহৃত জমির যথাযথ ব্যবহার করে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদনের জন্যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বারাণসীতে আগত পশ্চিমবঙ্গের তীর্থযাত্রীদের থাকার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা যেমন বৃদ্ধি পাবে, তেমনই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে কাশীর ঐতিহাসিক যোগসূত্র আরও সুদৃঢ় হবে।

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর