তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি: তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি আধার কার্ড। কার্যালয়ের আলমারির মধ্যেই রাখা ছিল এই বিপুল পরিমাণ আধার কার্ড। এত আধার কার্ড কাদের? কোথা থেকে এসেছে? কি উদ্দেশ্যেই বা রাখা হয়েছিল উঠছে প্রশ্ন। পানিহাটির এই কার্যালয় থেকে প্রায় ৩ হাজার আধার কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। 

রাজ্যে পালাবদলের পরে একাধিক তৃণমূল কার্যালয় বন্ধ পড়ে রয়েছে। এই ধরনের একাধিক কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিপুল আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, রেশন কার্ড। কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কেন এত পরিমাণ আধার কার্ড রাখা থাকবে? বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ উঠেছিল, অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে এসে নেতাদের ধরে আধার কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র তৈরি করেছে। টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের থেকে নথি পেয়ে যেত অনুপ্রবেশকারীরা। পানিহাটি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় একটি কার্যালয়কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, সেটি অবৈধভাবে ব্যবহার করা হতো। সেখান থেকেই প্রায় ৩ হাজার আধার কার্ড উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, এলাকার কিছু মানুষ আধার কার্ড করেছিলেন, কিন্তু হাতে সেগুলো পাননি। উল্টে ই-আধার কার্ড বের করতে হয়েছিল তাঁদের। কাউন্সিলরের কার্যালয়ের ভিতরে আলমারির মধ্যে থেকে বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার হয়েছে। কাউন্সিলরকে প্রশ্ন করা হলে, তিনি কোনও উত্তর দিতে পারেননি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

বিজেপি কর্মীদের অভিযোগ, উদ্ধার হওয়া আধার কার্ডগুলো এলাকার মানুষদের। তৃণমূলকর্মীরা অবৈধভাবে ওই কার্যালয় দখল করে এতদিন ব্যবহার করত। রবিবার সেটি খুলে তাঁদের জিনিসপত্র নিয়ে যেতে বলা হয়। সেই সময় বিপুল পরিমাণ আধার কার্ড সামনে এসেছে। তৃণমূলের কাউন্সিলর কোনও সদুত্তর দিতে পারেনি।   

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি