আসানসোলে খনি দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের

খনি দুর্ঘটনায় ফের মৃত্যু হল এক শ্রমিকের। যার জেরে উত্তাল আসানসোল। সূত্রের খবর, রানিগঞ্জের জেকে নগরে বৃহস্পতিবার রাতে খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনা ঘটে যার ফলে মৃত্যু হয় শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: খনি দুর্ঘটনায় ফের মৃত্যু হল এক শ্রমিকের। যার জেরে উত্তাল আসানসোল। সূত্রের খবর, রানিগঞ্জের জেকে নগরে বৃহস্পতিবার রাতে খনিতে কর্মরত অবস্থায় দুর্ঘটনা ঘটে যার ফলে মৃত্যু হয় শ্রমিকের। সেই মৃত ব্যক্তির পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা। গতকাল রাতে খনি গর্ভে কাজ করতে গিয়ে আচমকাই ভেঙে পড়ে ছাদ। তাতেই মৃত্যু হয় এক শ্রমিকের।

ইসিএলের শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, মৃত শ্রমিকের নাম ডাবলু হাঁড়ি। বাড়ি জামুড়িয়ার মর্ডান সাতগ্রাম কোলিয়ারি এলাকায়। শ্রমিক সংগঠনের তরফে অভিযোগ, মৃত ডাবলু একজন সাধারণ শ্রমিক ছিল কিন্তু তাঁকে জোর করে আন্ডারগ্রাউন্ড মাইনসে ড্রেসারের কাজে পাঠানো হয়। এই কাজ করেছেন ইসিএলের আধিকারিকরা। গতকাল রাতেই খনির ভিতরে কাজ করতে গিয়েভ ছাদ ধসে যায়, যার ফলে মৃত্যু হয় ওই শ্রমিকের। এর ফলে গুরুতর আহত হন এক শ্রমিক। ওই আহত শ্রমিককে ইসিএলের কাল্লা সেন্টার এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

গতকাল গভীর রাত থেকেই কাজ বন্ধ করে রানিগঞ্জের শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিশাল পুলিশবাহিনী। কিন্তু ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

সুপ্রিম নির্দেশে নাম বদলাল ‘ঘুষখোর পণ্ডিত’-এর, কবে মুক্তি পাচ্ছে মনোজ বাজপেয়ীর ছবি?

ব্রিজের তলায় টেবিল টেনিস, ক্যারম! শহর সাজাতে নয়া ভাবনা অগ্নিমিত্রার

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৬ পড়ুয়া

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?