মিলেমিশে কাজ করতে হবে, পঞ্চায়েত নির্বাচনের আগে কড়া বার্তা অভিষেকের

এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYET ELECTION) প্রার্থী ঠিক করতে হবে বুথে বসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের অস্ত্রোপচার করানোর পর শুক্রবার প্রথম সভা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কড়া বার্তাও দিলেন তিনি। কারণ, তৃণমূল এখন থেকেই পাখির চোখ করেছে পঞ্চায়েত নির্বাচনকে।

এদিন নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়ে তিনি দলের নেতা ও কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। খোঁজ নেন, বিভিন্ন প্রকল্প এবং ‘এক ডাকে অভিষেক’- এর কাজ ঠিকঠাক হচ্ছে কি না, তা নিয়েও। এমনকি বিভিন্ন পরিষেবা ঠিকঠাক ভাবে মিলছে কি না, তা জানতে স্থানীয়দের সঙ্গেও কথা বলেন তিনি।

জানা গিয়েছে, এদিন তিনি বজবজের এক নেতার উদ্দেশ্যে বলেছেন, কেন মিলেমিশে কাজ করছেন না? তাঁর স্পষ্ট বার্তা, কোনও ভেদাভেদ নয়। জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু তাই নয় এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের (PANCHAYET ELECTION) প্রার্থী ঠিক হবে বুথে বসে। উল্লেখ্য, এর আগে অভিষেক বলেছিলেন, কোনও নেতার ছাতার তলায় থাকলেই টিকিট পাওয়া যাবে না। জনসংযোগ বাড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। পাড়ায় পাড়ায় ঘুরতে হবে। উল্লেখ্য এর আগে তাঁর নির্দেশ ছিল, সপ্তাহে অন্তত একদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যার সমাধান করার।

পঞ্চায়েত নির্বাচনের আগে সেই বক্তব্যেই অনড় থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, কাজের নিরিখেই মিলবে টিকিট। কাজ না করলে প্রার্থী হওয়ার আশা রাখা বৃথা।

আরও পড়ুন: চোখের অপারেশনের পরে প্রথম সভা, বিজয়া সম্মিলনীতে অভিষেক

 

 

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার