ব্যতিক্রমী সিদ্ধান্ত অভিষেকের, দুই কর্মীকে মনোনয়ন দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড

সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত ভোটে সেই কর্মীদের মনোনয়ন দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনসভায় দলের দুই কর্মীকে মঞ্চে তুলে প্রশংসা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে পঞ্চায়েত ভোটে সেই কর্মীদের মনোনয়ন দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেশপুরের কলাগ্রাম এবং গলার পঞ্চায়েতে দুই কর্মীকে মনোনয়ন দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেশপুর ব্লকের দুই কর্মীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই কর্মীর নাম যথাক্রমে শেখ হসিরুদ্দিন (Sk. Hosiruddin) এবং মঞ্জুদল বেরা (Manju Dal Bera)। শেখ হসিরুদ্দিন কলাগ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছেন এবং মঞ্জুদল বেরা দাঁড়িয়েছেন গলার গ্রাম পঞ্চায়েতে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে দুই সাধারণ কর্মীকে মনোনয়ন দেওয়ায় খুশি এলাকার মানুষ।

উল্লেখ্য তৃণমূলে নবজোয়ার যাত্রার পর থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করার জন্য স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। দলের নেতাদের কথা চলবে না বলে জানিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রার্থী নির্বাচনে নীচুতলার মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষ পঞ্চায়েত ভোটে যাদের গুরুত্ব দেবেন তাঁদেরকে দল টিকিট দেবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

দ্বিতীয় টেস্টে ভরাডুবি, অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

সমুদ্রে স্নান করতে নেমেই বিপত্তি, মন্দারমণিতে নিখোঁজ পর্যটকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে রাঁধুন ‘ডাব চিকেন’, রইল রেসিপি

হায়দরাবাদে ‘টক্সিক’ ইভেন্টে ধুন্ধুমার কাণ্ড! যশকে দেখতে লাগামছাড়া ভিড়, সাউন্ডবক্স ভেঙে আহত ২ 

মদ্যপ ও বিবস্ত্র অবস্থায় গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী যুবক

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! রাতে উদ্ধার দুই, এখনও নিখোঁজ ২২ জন নাবিক

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের