কেন্দ্রীয় বঞ্চনা ও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরের একাধিক পুজোর উদ্বোধনে এসে বাংলার সরকারকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কেন্দ্রীয় বঞ্চনা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

অভিষেক এদিন বলেন, বাংলার পাওনা কবে দেবেন? বাংলার ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছেন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল মিথ্যে বলছে প্রমাণ করুক। নিজের পছন্দের চ্যানেলে বিতর্কে বসার আহ্বান জানানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, সোনার বিহার গড়তে পেরেছেন? টানা বৃষ্টির জেরে জল জমা নিয়ে বিজেপির আক্রমণের জবাব দিতে গিয়ে অভিষেক বলেন, কলকাতা জলমগ্ন হলে অমিত শাহ কীক্ষাবে শহরে যাতায়াত করলেন?

বিদ্যাসাগর কলেজে পৌঁছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৬ বছরের পুরনো ‘পাপে’র কথা মনে করিয়ে বলেছেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল এই শাহের নেতৃত্বেই। বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়েই ক্ষমা চাওয়া উচিত।যাঁরা মূর্তি ভেভেছিল, তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, কয়েক বছর আগে কলকাতায় এসে বলা হত বাংলায় দুর্গাপুজো হয়না। এখন তাঁরাই পুজোর উদ্বোধন করছে।দুর্গা মণ্ডপ, কালীমন্দিরে যাচ্ছেন ভাল। কিন্তু তার আগে বাংলার প্রতি যে অবিচার হচ্ছে, তারজন্য ক্ষমা চান।  বিদ্যাসাগরের আপসহীন লড়াই, তাঁর পরিশ্রম, তাঁর অবদান বাঙালিকে পদে পদে অনুপ্রাণিত করে।

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ