BJP’র জন্যই রামনবমী ঘিরে অশান্তির শুরু, অভিযোগ অভিষেকের

হাওড়ায় রামনবমীতে অশান্তির ঘটনার জন্য তৃণমূলের তরফে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই অভিযোগ হানলেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ায়(Howrah) রামনবমী(Ramnabami) ঘিরে অশান্তির ঘটনায় তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) BJP-কে কাঠগড়ায় তুললেন। তাঁর দাবি, বাংলায় ২০১৬ সালে বিজেপি বাংলার বিধানসভায় মাত্র ৩টি আসন জিতেছিল। তারপর থেকেই বাংলার বুকে ধারাবাহিক ভাবে প্রতি বছর রামনবমী ঘিরে অশান্তির শুরু। তার আগে বাংলায় রামনবমীতে কোনও অশান্তি হতো না। বিজেপি’র তরফেই রীতিমত চক্রান্ত করে রামনবমীর দিনে এইসব অশান্তির ঘটনা ঘটানো হচ্ছে। হাওড়ার ঘটনার ক্ষেত্রেও ১ মাস আগে থেকে চক্রান্ত করা হয়েছে। এমনকি এদিন হাওড়ার ঘটনার জন্য নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও(Amit Shah) দোষী ঠাউরেছেন অভিষেক। কার্যত তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’র অভিযোগ তুলেছেন তিনি। এদিন সাঙ্গাবাদিক বৈঠক করে এভাবেই তোপ দেগেছেন অভিষেক।

আরও পড়ুন রাজ্যপালের কাছে দ্রুত রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ঠিক কী বলেছেন অভিষেক, ‘রামনবমীর নামে শোভাযাত্রাতে গুণ্ডামি করা হয়েছে। এলাকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ফলওয়ালার ঠেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। উগ্রভাবে DJ বাজানো হয়েছে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন। কই সে সময় তো এমন হত না। ২০১৪ আর ২০১৬ সালেও রামনবমীর এমন শোভাযাত্রা হয়নি। রাজ্যটাকে এরা পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজ্যের সৌহাদ্য ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। কোনও গাইডলাইন অনুসরণ করা হয়নি। পুলিশের অনুমতি না মেনেই মিছিল করা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই অশান্তি তৈরি করতে হাওড়ায় দু’টি মিছিল করে গুণ্ডামি করা হয়েছে।’ এদিনের সাংবাদিক বৈঠকে অভিষেক রামনবমীর দিন মিছিল পালনের জন্য বিশ্ব হিন্দু পরিষদের একটি চিঠি এবং পালটা পুলিশের গাইডলাইন নিয়ে একটি নির্দেশিকা দেখান। তা দেখিয়েই তিনি বলেন, ‘ভগবান রামচন্দ্র তো শক্তি-সংযম-ত্যাগের প্রতীক। তাঁর পুজোতে DJ বাজানো হচ্ছে কেন? কোমরে বন্দুর ঝুলিয়ে শোভাযাত্রা কেন করা হচ্ছে? এ কেমন রামনবমী পালিত হচ্ছে বাংলায়?’

আরও পড়ুন হাওড়ায় অশান্তির ঘটনায় পুলিশকে ক্লিনচিট অভিষেকের

অভিষেকের কথায়, ‘ধর্মের নামে গুণ্ডামি-মস্তানি করলে তাকে কখনও ধর্মপ্রাণ বলা যায় না। এরা বাংলাটাকে জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত করেছে। আপনাদের হাত জোর করে অনুরোধ করছি কোনওরকম প্ররোচনায় পা দেবেন না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনও সম্প্রদায়ের উৎসব পালন করার অধিকার রয়েছে কিন্তু, এই ভাবে নৈরাজ্য সৃষ্টি করে কোনও ধর্ম পালন হয় না। বাংলায় দুর্গাপুজো, দীপাবলি, বড়দিনের উৎসবে এমনটা দেখেছেন? ক্রোনোলজিটা বুঝুন। BJP-র নেতা দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তারপর বাংলায় শ্যামবাজারের মোড় থেকে রামনবমী পালন নিয়ে বড় বড় কথা বললেন। আর তারপরই শোভাযাত্রার নামে হিংসা ছড়ানো হল। বোঝাই যাচ্ছে কার উসকানিতে বাংলায় এই নৈরাজ্য চালানো হচ্ছে। যাদের উসকানিতে কিছু মানুষ এই কাজ করছেন তারা জেনে রাখুন এটা আমাদের হিন্দুত্ব নয়। আমি স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি, যোগী আদিত্যনাথের নয়। জয় শ্রীরাম বলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। শ্রীরাম কখনও এই জিনিস শিখিয়েছেন? আর ক্রিমিনালদের কোনও জাত হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অশান্তি ছড়ানো সবাইকে খুঁজে বের করে গ্রেফতার করবে।’

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

রাতের অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে ঘুরতে এসে লরির ধাক্কায় প্রাণ হারালেন ৪ যুবক

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের