‘STOP ME IF U CAN’, ইডিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED-কে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক। জানিয়ে দিলেন ৩ তারিখ তিনি হাজিরা দিচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঘের বাচ্চার মতোই গর্জে উঠলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED অভিষেককে ফের ডেকে পাঠিয়েছিল নিয়োগ দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য। এই নিয়ে অভিষেককে নিয়োগ দুর্নীতির ঘটনায় তৃতীয়বার ডেকে পাঠিয়েছে ED। এদিকে তৃণমূলের তরফে আগেই আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে(New Delhi) ধর্না কর্মসূচীর কথা ঘোষণা করে দেওয়া হয়েছিল। এই অবস্থায় প্রশ্ন উঠেছিল, ৩ তারিখ অভিষেক কোন পথে পা বাড়ান, দিল্লির পথে নাকি ED’র পথে। সেই জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে এদিন অভিষেক নিজেই জানিয়ে দিলেন তিনি ঠিক কী করতে চলেছেন। 

এদিন বেলা ১১টার কিছুটা পরে ট্যুইট করেন অভিষেক। সেখানেই তিনি জানিয়ে দেন যে তিনি ED’র ডাকে সাড়া দিচ্ছেন না। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের লাঞ্ছনা-বঞ্চনা এবং ন্যায্য বকেয়ার বিরুদ্ধে এই সংগ্রাম যে-কোনো বাধাবিপত্তি নির্বিশেষে অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তিই বাংলার গণদেবতার মৌলিক অধিকারের স্বার্থে লড়াই করার জন্য আমার দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতাকে আটকে রাখতে পারবে না। আমি দিল্লিতে আগামী ২ ও ৩ অক্টোবরের গণ-আন্দোলনে যোগ দেবো সশরীরে।’ আর তারপরেই ED-কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক লেখেন, ‘STOP ME IF U CAN!’ অর্থাৎ পারলে আটকে দেখাও। সব থেকে বড় কথা, নিয়োগ দুর্নীতির মামলায় এর আগেও অভিষেককে ২ বার ডেকে পাঠিয়েছিল ED। দুইবারই সেই ডাকে সাড়া দিয়েছেন অভিষেক। তবে এবারে আর তাঁকে শুধু একা ডাকা হয়নি। এবার ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়কেও! অভিষেকের পর, আগামী সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। 

উল্লেখ্য, ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরেই বকেয়া রেখেছে কেন্দ্র,। সেই টাকা আদায়ের লক্ষ্যেই আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচী রয়েছে। সেখানে হাজিরা থাকার কথা তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চিকিৎসকদের বারণ থাকায় সম্ভবত মমতা দিল্লির কর্মসূচীতে হাজির থাকতে পারবেন না। সেই সুযোগেই ED অভিষেককে ডেকে পাঠিয়েছে যাতে কর্মসূচীটাই না হয়। কিন্তু বাঘের বাচ্চার মতো অভিষেকও বুঝিয়ে দিলেন তিনি কোনও ষড়যন্ত্র ও চাপের কাছে মাথা নত করবেন না। তিনি দলের কর্মসূচীকে ও বাংলার মানুষের লড়াইকেই বেশি গুরুত্ব দিলেন। সেই সঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়লেন ED পারলে তাঁকে আটকে দেখাক।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য