আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

একহাজারের বেশি মাইক্রো অবজারভার ইস্তফা দিলেন, প্রশিক্ষণ পর্বের পরই ধাক্কা খেল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় চলছে এসআইআর। খসড়া তালিকা প্রকাশও হয়ে গিয়েছে। যা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। জীবিত ব্যক্তিকে মৃত দেখানো থেকে শুরু করে স্থায়ী বাসিন্দাকে স্থানান্তরিত দেখানো হয়েছে খসড়া তালিকায়। বহু বাসিন্দার নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলেও নয়া খসড়া তালিকায় তাঁরা নেই। এই নিয়ে অনেকেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন। এবার শুনানি পর্বের কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। আর তার আগে নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভারদের। শুনানি পর্বের জন্য বজ্র আঁটুনি সমান সতর্কতা নিতেই এমন উদ্যোগ। কিন্তু প্রশিক্ষণ পর্বের পরই জোর ধাক্কা খেল নির্বাচন কমিশন।

এদিকে এই ধাক্কা যে খেতে হবে তা আগে থেকে বুঝতেও পারেনি কমিশনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যেই হাজারের বেশি মাইক্রো অবজারভার প্রশিক্ষণ নেওয়া পর ইস্তফা দিয়েছেন বলে খবর। সুতরাং নিবিড় সতর্কতা বিশ বাঁও জলে যেতে চলেছে। যেসব মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে, তাঁরা রাজ্যের নানা রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪৬০০ জনকে এই পদে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৩০০ জন মাইক্রো অবজারভারকে সরাসরি শুনানি পর্বের জন্য কাজে লাগানো হবে। আর বাকিদের রিজার্ভ রাখা হচ্ছে।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, এরপরই কাজের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর তারপরই বড়দিনের আগেই অনলাইনে প্রায় একহাজারের বেশি ইস্তফাপত্র জমা পড়েছে মাইক্রো অবজারভারদের। যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে নির্বাচন কমিশন। তাঁরা এই পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফা দিয়েছেন। আর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সশরীরে এসে একশোরও বেশি ইস্তফাপত্র জমা দিয়েছেন মাইক্রো অবজারভাররা। এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্ব শেষ হয় কলকাতার নজরুল মঞ্চে। প্রশিক্ষণ শেষ হতেই ইস্তফা পর্বের হিড়িক পড়ে গিয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত অনলাইনে এই পদে ইস্তফা চেয়ে একহাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এটাই নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে। যদিও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, নিয়োগ হওয়া মাইক্রো অবজারভারদের অবশ্যই নিযুক্ত পদে কাজ করতে হবে। কোনওভাবেই অব্যাহতি চাওয়া যায় না। কিন্তু কেন ইস্তফা দিচ্ছেন?‌ সূত্রের খবর, কেউ নতুন বিয়ে করেছেন বলে মধুচন্দ্রিমায় যাওয়ার অজুহাতে ইস্তফা দিতে চাইছেন, আবার কেউ নিজের অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন। যদিও এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এখনও কোনও মন্তব্য করেনি।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ