সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন ‘পলাতক’ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। শনিবার সন্ধ্যায় ন্যাজাট থানার এক গোপন ডেরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেছিল পুলিশ। সেই মামলা রুজুর কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল দাপুটে  তৃণমূল নেতাকে।

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের দুই বিশ্বস্ত সঙ্গী শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গত ৬ ফেব্রুয়ারি বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থক গ্রামবাসীরা। মূলত তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে পরিকল্পিত আন্দোলনে সুকৌশলে সামনে রাখা হয় মহিলাদের। লাঠি-ঝাঁটা হাতে বিক্ষোভের পাশাপাশি কার্যত এলাকাজুড়ে তাণ্ডব চালান বিক্ষোভকারী মহিলারা। শিবু হাজরার বাড়ি থেকে শুরু করে মুরগী খামারেও আগুন ধরিয়ে দেন তারা। বড় ধরনের ষড়যন্ত্রের আঁচ পেতেই প্রাণ ভয়ে গা ঢাকা দেন উত্তম সর্দার ও শিবু হাজরা। পরে অবশ্য উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি এক গোপন ডেরায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরা নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেন। মহিলাদের বিক্ষোভকে সিপিএম ও বিজেপির যৌথ ষড়যন্ত্র হিসাবে দাবিও করেন। এমনকি দোষী সাব্যস্ত হলে যে কোনও শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান। যদিও তাতে শান্ত হয়নি বিজেপি-সিপিএমের মদতপুষ্ঠ প্রমীলা বাহিনীকে। উল্টে সংবাদমাধ্যমের একাংশের শেখানো বুলি আওড়ে শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগের বন্যা বইয়ে দেন। শেষ পর্যন্ত খানিকটা চাপে পড়েই এদিন সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী