টোল প্লাজায় দুর্ঘটনা, লরির পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল একটি ৪ চাকার গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা : টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে আচমকাই ধাক্কা মারে চার চাকার গাড়ি। ধাক্কা মেরে গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। এই ঘটনায় গাড়ির চালক ও আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১জন। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে,  দুর্গাপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে করে গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় একটি হোটেলে যাচ্ছিলেন। সেখানে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তারা। টোল প্লাজার কাছে এসে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজরে ধাক্কা মারে চার চাকা গাড়িটি। টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, চার চাকার গতি অনেক বেশি ছিল। নিয়ন্ত্রণ না রাখতে পেরে লরির পেছনে ধাক্কা মেরে গাড়িটি দুমড়ে মুছে যায়। ঘটনার সময় গাড়ির মধ্যে তিনজন ছিল। পানি ওদের চেষ্টায় তিনজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনজনকে নিয়ে যাওয়ার পর দুজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একজনের চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালক ও এক ব্যক্তির। গাড়ির চালকের পরিচয় এখনো জানতে পারা যায়নি। মৃত্যু হয়েছে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি বছর ৫০-র গৌতম জানার। কীভাবে এদিন দুর্ঘটনাটি ঘটেছে তা জন্য তদন্ত শুরু হয়েছে। কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম দিয়ে রুটি গাড়িকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্রেন দিয়ে দু’টি গাড়ি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী