Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবদ্বীপের জনসাধারণ কৃষ্ণপ্রেমী মানুষজন : অদিতি মুন্সি

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: নদীয়া জেলার নবদ্বীপের মানুষজন কৃষ্ণ প্রেমী মানুষজন। পঞ্চায়েত ভোটের প্রচারে এসে বললেন বিশিষ্ট কীর্তন শিল্পী ও বিধায়ক অদিতি মুন্সি(Aditi Munshi)।নবদ্বীপ ব্লকের কানাইনগর ভালুকা বটতলায় পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে ভোট প্রচারে রোড শো করলেন বিশিষ্ট কীর্তন শিল্পী তথা রাজারহাট গোপালপুরের তৃণমূলের বিধায়িকা অদিতি মুন্সি।

এদিন সকালে নবদ্বীপ ব্লকের(Nabwadip Block) কানাইনগর ভালুকা বটতলা এলাকা থেকে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো করলেন বিশিষ্ট কীর্তন শিল্পী তথা রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সি। তিনি গাড়ি থেকে নামতেই তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন বয়স্ক মায়েরা। এদিনের এই রোড শো – তে অদিতি মুন্সির সঙ্গে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তাপস ঘোষ সহ আরো অনেকে।

এদিন বিশিষ্ট কীর্তন শিল্পী অদিতি মুন্সি রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষকে হাত নেড়ে দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করলেন। এরপর বিশিষ্ট কীর্তন শিল্পী অদিতি মুন্সি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা যে দলের হয়ে প্রচারে এসেছি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) মানুষের জন্য কাজ করছে। আমরা আশাবাদী। তিনি আরো বলেন, এই নবদ্বীপের মানুষজন শান্তিপ্রিয় মানুষজন, এখানকার মানুষজন কৃষ্ণ প্রেমী মানুষজন।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের