এই মুহূর্তে




৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

নিজস্ব প্রতিনিধি: বাবা-মা ফসল কাটতে গিয়েছিলেন। ছেলে মেয়ে বাড়িতে একা থাকবে, তাই সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে খেয়াল করেন পাঁচ বছরের মেয়ে নেই। গোটা গ্রাম তোলপাড় করেও খুঁজে পাওয়া যায়নি আর তাকে। নিখোঁজের পাঁচ দিন পর নিকটস্থ জলাশয় থেকে মিলল মনোজ মণ্ডলের পাঁচ বছরের শিশু কন্যার দেহ। মঙ্গলবার এই নিয়ে হুলস্থূল পড়ে যায় মালদাহের মোথাবাড়ি থানা এলাকায়। পুলিশের কাছে অপহরণ এবং খুনের অভিযোগ করেছেন কন্যাহারা কৃষক পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লীলারামটোলার বাসিন্দা মনোজ। স্ত্রী এবং দুই পুত্র কন্যাকে নিয়ে তাঁর বাস। গত শুক্রবার বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে জমিতে ফসল কাটার জন্য কাজ করতে গিয়েছিলেন সস্ত্রীক মনোজ। নিয়ে গিয়েছিলেন ছেলে ও মেয়েটিকেও। তারা মাঠের ধারে খেলা করছিল, বাবা মা কাজ করছিলেন। এরপর সন্ধ্যা নামার কিছু আগে ছেলের সঙ্গে পাঁচ বছরের মেয়ে ঋষিকা মণ্ডল বাড়ি চলে যায়। মনোজ ও তাঁর স্ত্রী ফেরেন খানিক পরে। কিন্তু গিয়ে দেখেন ছেলে রয়েছে, মেয়ে নেই।

খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ চলে। কিন্তু সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া যায়নি ঋষিকাকে। মেয়ের নাম ধরে জোরে জোরে ডেকেছেন, কিন্তু সেই ডাক-ই সার। মেলেনি ঋষিকার চিহ্ন। বাধ্য হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন এই পরিবার। পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু বহু খুঁজে পুলিশও উদ্ধার করতে পারেনি পাঁচ বছরের মেয়েটির। 

তাদের সন্দেহ হয় নাবালিকাকে হয়তো কেউ চুরি করেছে। এরপর গোটা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। মঙ্গলবার গ্রামের একটি জলাশয়ে নিখোঁজ ঋষিকার দেহ ভাসতে দেখা যায়। খবর ছড়াতেই মনোজ মণ্ডল ও তাঁর স্ত্রী ছুটে গিয়ে দেখেন সত্যিই তাদের মেয়ের দেহ জলে ভাসছে। ঋষিকাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মেয়েটির মৃত্যু হল, এটা খুব না দুর্ঘটনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরিবারের পক্ষ থেকে ঋষিকাকে অপহরণ করে খুনের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় এলাকায় একইসঙ্গে ছড়িয়ে পড়ে শোক ও চাঞ্চল্য। মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ যাদব জানিয়েছেন ঘটনার সমস্ত দিক দিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ