শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর ধরে বিচারের আশায় ঘুরছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর ফল হাতে নাতে পেলেন কাকদ্বীপের দীপঙ্কর দাস। তাঁর বাবা-মাকে পুড়িয়ে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ আট বছর পর তদন্ত শুরু করল কাকদ্বীপ থানা। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগের দিন দীপঙ্করের বাবা দেবু দাস ও মা উষারানিকে পুড়িয়ে খুন করার অভিযোগ ওঠে। এলাকার তৃণমূল কর্মীদের দিকেই আঙুল তুলেছিলেন দীপঙ্কর। তাঁর বাবা সিপিএম কর্মী ছিলেন বলেই পুড়িয়ে খুন করেছে তৃণমূলের কর্মীরা। এমনটাই অভিযোগ ছিল দীপঙ্করের। সেই বিষয়ে ২০১৮ সালেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনও লাভ হয়নি। আটবছর কেটে গেলেও বাবা-মায়ের খুনের বিচার পাননি ছেলে দীপঙ্কর। শেষ আশা নিয়ে গতকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তিনি। আর তাতেই হল কাজ। ২৪ ঘণ্টার মধ্যেই দেবু দাস ও উষারানি খুনে ১০ জনকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানার পুলিশ।

আরও পডুন: হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

এই দশজনের বিরুদ্ধেই অভিযোগ ছিল বলে জানিয়েছেন দীপঙ্কর। যদিও তৃণমূল জমানায় তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। পালাবদল হতেই ভরসা রেখে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছিলেন তিনি। তার ফলও পেলেন দীপঙ্কর। ঠিক কী ঘটেছিল ২০১৮ সালে? সেই বছরের ১৩ মে-র মাঝ রাতে ক্যাটারিংয়ের কাজ সেরে কাকদ্বীপের বুদাখালি গ্রামের বাড়িতে ফিরেছিলেন দীপঙ্কর। বাড়ির কিছুটা আগে যেতেই পোড়া গন্ধ নাকে এসেছিল দীপঙ্করের। তারপর বাড়ির কাছে গিয়ে তিনি দেখেছিলেন তাঁর ঘরটা পুড়ে গিয়েছে। আরও কিছুটা দূরে দুটো মাংসপিণ্ড দলা পাকিয়ে পড়ে থাকতেও দেখেন। তখন আর দীপঙ্করের বুঝতে অসুবিধা হয়নি সেগুলি কাদের। একটি দলা পাকানো মাংসপিণ্ড দীপঙ্করের বাবা দেবু দাসের। অন্যটি মা ঊষারানি দাসের ছিল। সেই ঘটনায় পুলিশের কাছে বারবার দরবার করেও কোনও সুরাহা হয়নি। অবশেষে পালাবদলের পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেফতার হলেন ১০ অভিযুক্ত। বিষয়টি নিয়ে খুশি দীপঙ্কর। ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়ে, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?