অপারেশন সিঁদুর : ‘কবরে শান্তি পাবে ছেলে’, জানালেন শহিদ ঝন্টুর বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কয়েকদিন আগে ঘরের ছেলে মৃত্যুতে ভেঙে পড়েছিল নদিয়া তেহট্টের পাথরঘাটা গ্রাম। এক সন্তান হারা বাবার বুকফাটা আর্তনাদ শুনেছিল গোটা দেশ। অপারেশন সিঁদুর-র পর কিছুটা হলেও যেন সেই ক্ষতে প্রলেপ পড়েছে। পহেলগাঁও ঘটনার পরেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে শহিদ হয়েছিলেন ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখ। অপারেশন সিঁদুর-র খবর পেতেই শহিদ ঝন্টু আলি শেখের বাবা জানান, কবরে একটি শান্তি পাবে ছোটো ছেলে।

দিন কয়েক আগে কফিনবন্দি হয়ে বাবার সামনে এসেছিল ঝন্টু আলি শেখ। ছোটো ছেলের এই পরিস্থিতি দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা। অপারেশন সিদুর-র খবর শোনার পর থেকে গোটা পরিবার টিভির সামনেই বসে ছিলেন। ভারতের অপারেশন সিঁদুর, কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে অসহায় পরিবারগুলোকে। সারাদিন টিভির সামনে বসেই দেখেছেন তাঁরা ছেলের মৃত্যুর প্রতিশোধের ছবি। তবে এই বিষয়ে বেশি কিছু বলতে চাননি তাঁরা।

ঝন্টু আলি শেখের দাদা জানিয়েছেন, এই বদলা শুধু তাঁর ভাইয়ের খুনের বদলা নয়। পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর বদলা। প্রথম থেকেই ভারতীয় সেনার ওপরে ভরসা রয়েছে। ভারতীয় সেনা উচিৎ জবাব দিতে জানে, তা ফের প্রমাণিত।

তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলি শেখ ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরেই উধমপুরের জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে নিহত হয়েছিলেন তিনি। ঘরের ছেলের মৃত্যু মেনে নিতে পারেনি তেহট্টবাসী। ঝন্টুর পরিবার সহ গোটা দেশ চেয়েছিল বদলা নেওয়া হোক। তারপরেই অপারেশন সিঁদুর। এরপরেই কিছুটা হলেও শান্তি পাচ্ছেন জঙ্গি হানায় নিহতদের পরিবারগুলো।

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে পাকিস্তানে মৃত ২১

সাঙ্ঘাতিক দুঃসংবাদ! আকাশছোঁয়া দাম বাড়ল সোনা-রুপোর, পঞ্চমীতে মাথায় হাত গহনাপ্রেমীদের

পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন কারিপাতা দিয়ে আলুর তরকারি

স্বাদে হার মানাবে অনেক আমিষ রান্নাকেও! বানিয়ে নিন ফুলকপির রোস্ট

নবজাতক জন্মের পরেই ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ, গ্রেফতার ৬

‘এটা কী পরেছ?’ খোলামেলা পোশাকের জন্যে করিশ্মার সঙ্গে শুটিংয়ে আপত্তি জানিয়েছিলেন সলমান

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

পঞ্চমী থেকে সপ্তমী বৃষ্টির সম্ভাবনা! প্যান্ডেল হপিংয়ের আগে সঙ্গে রাখুন ছাতা

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?