মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা। সেই প্রবল বৃষ্টির জেরে আচমকাই ধস নামে নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী অংশে। রেল সূত্রে জানা যায়, গতকাল, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা জংশনের কাছে ফরাক্কা ব্যারেজের প্রবেশপথের দিকে আপ লাইনের একটি অংশে হঠাৎ ধস নামে। টানা প্রবল বৃষ্টির জেরে মাটি সরে যায়। যার ফলে রেললাইনের নীচের অংশ দুর্বল হয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। সেই খবর পেয়েই দ্রুত মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। ধসের জেরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কার্যত বিচ্ছিন্ন। বাতিল হয়েছে একাধিক উত্তরবঙ্গমুখী ট্রেন। সেই ধস মেরামতির মাঝেই ফের ধস নেমেছে ফরাক্কায়। সূত্রের খবর, নিউ ফরাক্কা জংশনের কাছেই কাজ চলাকালীন ফের ধস নেমেছে। যার ফলে বিপত্তি আরও বাড়ছে।

সেই কথা মাথাতে রেখেই আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর বাতিল থাকবে একাধিক দূরপাল্লার ট্রেন। মূলত হাওড়া ও কলকাত থেকে বাতিল থাকবে ট্রেনগুলি। এমনটাই জানিয়েছে পূর্ব রেল। এদিন বাতিল থাকছে-

12041/12042 হাওড়া – নিউ জলপাইগুড়ি- শতাব্দী এক্সপ্রেস

13161 কলকাতা – বালুরঘাট তেভাগা এক্সপ্রেস

13011 হাওড়া – মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

13141 শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস

13465/13466 হাওড়া -মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

53028 মালদহ টাউন – আজিমগঞ্জ প্যাসেঞ্জার

12345 হাওড়া – গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

13147 শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

13149 শিয়ালদহ – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস

13163 শিয়ালদহ – সহরসা হেটে বাজার এক্সপ্রেস

13153 শিয়ালদহ – মালদহ টাউন গৌর এক্সপ্রেস

12343 শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল

13189 শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস

12377 শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

13115 শিয়ালদহ – জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস

13145 কলকাতা – রাধিকাপুর এক্সপ্রেস

13159 কলকাতা – যোগবানি এক্সপ্রেস

15961 হাওড়া – ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস

27575 হাওড়া – কামাখ্যা বন্দেভারত স্লিপার

13033 হাওড়া-কাটিহার এক্সপ্রেস

আরও পডুন: অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদে যাত্রী ও বিমানকর্মীরা

এছাড়াও 13429 মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস চলবে ঘুরপথে। একলাখি- কুমেদপুর- কাটিহার- মানসী- মুঙ্গের- কিউল হয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে 13429 মালদহ টাউন-আনন্দ বিহার টার্মিনাল সাপ্তাহিক এক্সপ্রেস। এই পরিস্থিতি বিপাকে পড়েছেন যাত্রীরা। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দ্রুত গতিতে কাজ করে ধস মেরামতি করে পরিষেবা স্বাভাবিকের চেষ্টা করছে রেল।

অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

খেলতে গিয়ে ঝিলে তলিয়ে মৃত্যু কিশোরের, ১৯ ঘন্টা পর দেহ উদ্ধার

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউটাউনে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টারের ভূমিপুজোতে উপস্থিত মুখ্যমন্ত্রী

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট