ফের টিটাগড়ের প্রাক্তন পৌর প্রধানকে ইডি দফতরে হাজিরার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী ইডি দপ্তর থেকে মঙ্গলবার রাতে বেরিয়ে গেলেন।দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তার যে দুটি মোবাইল ফোন(Mobile Phone) বাজেয়াপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোন ফরেন্সিকে পাঠানো হয়েছিল এবং ডেটা ট্রান্সফারের জন্য দেরি হল। তিনি যে সময় চেয়ারম্যান ছিলেন কিভাবে নিয়োগ হয়েছিল তা জানতে চাওয়া হয়। প্রশান্ত চৌধুরী এবং তার কোথায় কোথায় কত সম্পত্তি রয়েছে তার নথি খতিয়ে দেখা হয়। আগামীকাল আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্স – এ ডাকা হয়েছে।

এদিকে কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত তাকেও মঙ্গলবার ডাকা হয়েছিল পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ এর জন্য। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনিও ইডি দফতর থেকে বেরিয়ে যান।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,ইডি দফতরে মঙ্গলবার সকালে যান টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি(ED) তলব করে তাকে।মঙ্গলবার সকালে সল্টলেকের ইডি দফতরে তার সময়ের নানা বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় টিটাগড় পুরসভার(Titagar Municipality) প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীকে । পৌর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠিয়েছিল ই ডি। এর আগে তার বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।পাশাপাশি টিটাগড় পুরসভাতে তল্লাশি করে ইডি।

ইডি সূত্রের খবর, মঙ্গলবার তাকে বেশ কিছু তথ্য নিয়ে তাদের সল্টলেকের অফিসে আসতে বলা হয়েছিল। অপরদিকে,অপর্ণা মৌলিক বরাহনগর মিউনিসিপ্যালিটির(Baranagar Municipality) চেয়ারপার্সন ইডি দপ্তরে মঙ্গলবার ফের যান। ইডি সূত্রে খবর ,পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ডাকা হয়েছিল সোমবার। রাত সাড়ে দশটা পর্যন্ত তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেশকিছু তথ্য তাকে নিয়ে আসতে বলা হয়েছিল। সেই তথ্যগুলো নিয়ে তিনি মঙ্গলবার ফের হাজির হন ইডি দফতরে।

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর