স্টেশন সংলগ্ন রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: পুরাতন মালদার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ওল্ড মালদা স্টেশন চত্বর। অথচ ওই স্টেশনের রাস্তা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ায়, চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি রেল কর্তৃপক্ষের অধীনে থাকা ওল্ড মালদা স্টেশনের(Old Malda Station) রাস্তা সরু হওয়ার ফলে মাঝেমধ্যেই যানজট বাড়ছে। একই সঙ্গে দুটো গাড়ি যাতায়াত করতে সমস্যায় পড়ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার স্টেশনের রাস্তা চওড়া করার দাবিতে পুরাতন মালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দারা ওল্ড মালদা স্টেশন ম্যানেজারের কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকপত্র জমা দিলেন।

মঙ্গলবার ওল্ড মালদা স্টেশনে এই স্মারকপত্র জমা দেওয়ার সময় উপস্থিত হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর বাসন্তী রায় , পুরাতন মালদা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশ্বনাথ সুকুল সহ স্থানীয় বাসিন্দারা । ওল্ড মালদা স্টেশনে সিনিয়র সেকশন ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।স্থানীয় কাউন্সিলর বাসন্তী রায় জানিয়েছেন , ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রেলের স্টেশন যাওয়ার রেলের এই রাস্তাটি সংকীর্ণ হলে যাতায়াতের ক্ষেত্রে পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনকে সমস্যায় পড়তে হচ্ছে।

দ্রুত রেলের এই জায়গার রাস্তা চওড়া করার দাবি আমরা ওল্ড মালদা স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএমকে(DRM) জানিয়েছি। আমাদের আশা রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।স্টেশনের বড় বাবুকে স্মারকলিপি প্রদান করেন এবং তিনি আশ্বাস দেন সমস্ত বিষয়তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস