রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি ,তারকেশ্বর: চাষের খরচ কমাতে হবে। লাভ বাড়াতে হবে।প্রথাগত চাষ কমিয়ে বিকল্প চাষে জোর দিতে হবে।তারকেশ্বর এসে বললেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল(Agriculture Minister Dudh Kumar Mondal)।কৃষিমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী মঞ্চ থেকে চাষীদের জন্য অনেক ঘোষণা করেছেন। অনেক কিছু তিনি বাংলাকে উপহার দিয়ে গেলেন যে বাংলায় এতদিন ডবল ইঞ্জিন সরকার না থাকার কারণে বঞ্চিত হচ্ছিল। বাংলাকে যা যা সরকারি প্রকল্প দেওয়া হয়েছে বাংলা নেয়নি। এখন বাংলার প্রধানমন্ত্রী যে পথে আমাদের এগিয়ে নিয়ে যেতে বলেছেন আমরা সেই পথে এগিয়ে নিয়ে যাব।

আলু চাষ প্রসঙ্গে বলেন, আমরা এই বিষয় নিয়ে আমাদের যারা কৃষি বিজ্ঞানী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছি। চাষীদের সঙ্গে আলোচনা করে দেখব কিভাবে ফসলের দাম বাড়ানো যায়। চাষের খরচ কমাতে হবে ,লাভ বাড়াতে হবে ।যে পদ্ধতিতে চাষী চাষ করে সে পদ্ধতিতে চাষি চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষীদের চাষের পদ্ধতি পাল্টাবো এবং লাভ বেশি হবে। চাষিরা ধান আর আলুর উপর জোর দেয় যে চাষে খরচ কম কিন্তু লাভ বেশি হয় ।সেই চাষে চাষীদের উদ্বুদ্ধ করব। বাংলার চাষীরা তাদের গতানুগতিক চাষ থেকে বেরিয়ে এসে যে চাষে লাভ হয় সরকারের দেখানো পথেই হাঁটবে।

আমরা বাংলা থেকে সব ধরনের চাষের বীজ উৎপাদনের ব্যবস্থা করব। যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে আমাদের ইতিমধ্যেই কথা হয়েছে। যাতে সেই বীজ বাংলার বাইরে থেকে আনতে না হয় তাতে চাষিরা লাভবান হবে।আলু রপ্তানি প্রসঙ্গে তিনি জানান, এই মুহূর্তে বর্ডার খুলে দেওয়া হয়েছে যাতে বাইরের রাজ্যে আলু (Potato)যেতে পারে। যেটা পূর্বতন সরকার অন্য রাজ্যে আলু যেতে দিত না। খোলা মার্কেটে চাষীরা যাতে দাম পেতে পারে সেই ব্যবস্থা করব। এই সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?