‘ক্লাবে মদ-জুয়ার আসর বসানো যাবে না,’ সতর্ক করলেন কৃষিমন্ত্রী

গত রবিবার উত্তর ২৪ পরগনায় নিজ কেন্দ্র খড়দহতে বিলকান্দা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগরে পৌষ মেলার উদ্বোধনে গিয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকার মানুষদের সমস্যা ও অভিযোগের কথা শুনেই সাবধান করলেন মন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়। গত রবিবার উত্তর ২৪ পরগনায় নিজ কেন্দ্র খড়দহতে বিলকান্দা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে যোগেন্দ্রনগরে পৌষ মেলার উদ্বোধনে গিয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়। সেখানেই তিনি এলাকার ক্লাবগুলিকে সতর্ক করে দেন। ক্লাবে রোজ রাতে মদের ও জুয়ার আসর বসে। সেটা বন্ধ করতে হবে। মূলত এলাকাবাসীরাই এই মর্মে অভিযোগ জানিয়েছেন বিধায়ক শোভনদেবকে। যার পাল্টা এলাকার ক্লাবগুলিকে সাবধান করেছেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠান মঞ্চ থেকেই শোভনদেব চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ক্লাবে বসছে জুয়া-মদের আসর। রাতের বেলায় ক্যারাম খেলুন, তাস খেলুন, দাবা খেলুন আমার আপত্তি নেই। কিন্তু, পাড়ার লোক যেন না বলে এই ক্লাবে রাত্রি বেলায় রোজই জুয়া খেলা হয়।’ সূত্রের খবর, ওই এলাকায় কিছু ক্লাবে রাতে মদের ঠেক ও জুয়ার আসর বসায় দীর্ঘদিন ধরেই বিরক্ত এলাকাবাসী। পাড়ার বিভিন্ন নেতাদের বলেও কাজ হয়নি। শেষে মন্ত্রী শোভনদেবের দ্বারস্থ হন এলাকাবাসী। যার ভিত্তিতে এই বার্তা দিয়েছেন কৃষিমন্ত্রী। যদিও শোভনদেবের মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি নেতৃত্ব। ‘নাটক’ বলে কটাক্ষ করেছে রাজ্য বিজেপির নেতারা। যার পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও।

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের