এই মুহূর্তে

ইউটিউব করল স্বপ্নপূরণ! কৃষকের ছেলের হাত ধরে গ্রামে এল প্রথম সরকারি চাকরি

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের কালচিনি ব্লকের প্রত্যন্ত বনবস্তি অঞ্চল পূর্ব সাতালি। চারদিকে সবুজ বন, সীমিত সুযোগ আর দারিদ্রতার সঙ্গে লড়াই-এই পরিবেশেই বড় হয়ে ওঠা অমল মুন্ডার। ছোটবেলায় নির্বাচনের সময় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ দেখতে দেখতে তাঁর মনে জন্ম নেয় এক স্বপ্ন-একদিন তিনিও দেশের সেবায় ইউনিফর্ম পরবেন। সেই ছোট্ট স্বপ্নই আজ বাস্তবের রূপ নিতে চলেছে।।

দারিদ্রতা, অভাব আর প্রতিকূলতার মধ্যেও নিজের লক্ষ্য থেকে একচুলও সরে যাননি অমল। সম্প্রতি তিনি এসএসসি জিডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এ চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। খুব শীঘ্রই তাকে প্রশিক্ষণে যোগ দিতে হবে।অমলের বাবা শুক্রা মুন্ডা পেশায় কৃষক, মা গৃহবধূ। সীমিত আয়ের সংসার হলেও ছেলের পড়াশোনা বন্ধ হতে দেননি তাঁরা। পরিবারের মধ্যে অমলই প্রথম যিনি উচ্চশিক্ষার পথে এগিয়েছেন। আর এখন তিনিই সরকারি চাকরি পেয়ে গ্রামের তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। চাকরির প্রস্তুতির জন্য বড় শহরে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না অমলের। তাই নিজের চেষ্টাতেই প্রস্তুতি চালিয়ে গেছেন। ইউটিউবের সাহায্যে পড়াশোনা করে বারবার চেষ্টা করেছেন তিনি। প্রথম দু’বার ব্যর্থ হলেও তৃতীয়বারেই আসে সাফল্য।

অমলের কথায়, “ছোট থেকেই স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করার। অনেক বাধা এসেছে, কিন্তু হাল ছাড়িনি। এবার বিএসএফ-এ যোগ দেওয়ার সুযোগ পেয়েছি, খুব শিগগিরই প্রশিক্ষণে যেতে হবে।”ছেলের সাফল্যে গর্বিত তার পরিবার। বাবা শুক্রা মুন্ডা বলেন, “ছেলে শুধু নিজের স্বপ্নই নয়, আমাদের স্বপ্নও পূরণ করেছে।” পূর্ব সাতালি গ্রামেও এখন খুশির হাওয়া। বনবস্তি অধ্যুষিত এই এলাকার বহু তরুণ-তরুণীর কাছে অমলের এই সাফল্য নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ