‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর: ফের প্রকাশ্য সভা মঞ্চ থেকে তৃণমূলের জেলা সভাপতি থেকে জেলা নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন হুমায়ূন কবির। তিনি বলেন, ১৫ অগস্টের পর থেকে শুরু হবে অলআউট লড়াই। ২১ জুলাইয়ের সমাবেশ কাটুক। তারপরেই ভরতপুর কলকাঠি নাড়া যাবে না। এই কলকাঠি যাঁরা নাড়ছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভরতপুরে কলকাঠি নাড়া বন্ধ না হলে, কাঁথি, রেজিনগর সহ একাধিক জায়গায় তিনি নিজে কলাকাঠি নাড়তে শুরু করবেন।

বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে জেলা নেতৃত্বকে এবং ভরতপুর বিধানসভার ২ ব্লক সভাপতির নাম না করে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বহরমপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের উদ্দেশ্যে হুমায়ন কবির বলেন, জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার ভরতপুরে এবং বড়ঞায় কলকাঠি নাড়ছে। এগুলো দ্রুত বন্ধ করতে হবে। তিনি একই কাজ শুরু করলে কেউ আটকাতে পারবে না।

সামনেই রয়েছে ২১ জুলাইয়ের সমাবেশ। ২৬-র নির্বাচনের আগে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলায় জেলায় চলছে প্রস্তুতি। সেই প্রস্তুতি মঞে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রকাশ্য সভায় তৃণমূলের জেলা নেতৃত্ব ও তৃণমূলের একাংশকে নিশানা করে হুঁশিয়ারি দেওয়ায় ফের একবার অসস্তিতে পড়ল বহরমপুর তৃণমূল।

প্রকাশ্য সভামঞ্চ থেকে তিনি বলেছেন, মানুষের আশীর্বাদে তিনি জয় পেয়েছেন। ৪৩,৩৮৩ মার্জিন রেখে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছেন। আসছে বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে সব তৃণমূল প্রার্থীর থেকে বেশি ভোটে জয় নিয়ে বিধানসভায় আসবেন তিনি। তাঁর হুঁশিয়ারি, যে যত বেযশি বিরোধীতা করতে পারে। কিন্তু তার মাত্রা যেন ছাড়িয়ে না যায়। তার পরিণতি খারাপ জায়গায় যাবে। তাঁর মুখে শোনা গিয়েছে, রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপির মধ্যে জড়াতে চাননা।

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

টেনে বের করে পুলিশ পেটানোর হুমকির অভিযোগ হরিণঘাটার বিজেপি বিধায়কের বিরুদ্ধে

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

রাম মন্দিরের সুপ্রিম রায়ের পরেই সলমান-শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন স্বরা, কেন জানেন?

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ