‘‌কোনও সরকারি চালু প্রকল্পের সুবিধা বন্ধ হবে না’‌, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার বৈঠক করেন। সেখানে মোট ৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। আর ছিলেন নানা প্রশাসনিক কর্তাব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখান থেকেই তিনি জানিয়ে দেন, রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এমনকী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হবে বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করা হবে বলে খবর।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। গত সরকারের সময় একাধিক সামাজিক প্রকল্প চালু ছিল। সেগুলির ভবিষ্যৎ কী হবে?‌ তা নিয়ে কৌতূহল ছিল সকলের। আর আজ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে বলেন, ‘‌কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না। আমরা প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ উপস্থিত ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। এই সরকার ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা তুলে দিয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রধান ভাষা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল সেটাকেই মান্যতা দিয়ে চলবে।’‌

এদিন আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক হবে বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‌আগামী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর–সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা–সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।’‌

এছাড়া এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে। নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প রাজ্যে চালু হবে। তবে চালু থাকা কোনও প্রকল্প বন্ধ হবে না। রাজ্য সরকারের কর্মীদের ডিএ নিয়ে পরের বৈঠকে সিদ্ধান্ত হবে। ওই বৈঠকে সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’‌

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু