খারাপ আবহাওয়ার জন্য সমুদ্র থেকে ফিরেছে সব ট্রলার, পুজোয় হতে পারে ইলিশের আকাল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজো আর ভূরিভোজে ইলিশ থাকবে এটা হতেই পারে না। এমন অনেক বাড়ি রয়ছে যেখানে দশমীতে রান্না করতেই হয় জোড়া ইলিশ। বাড়ির অনেক পুজোতেও ভোগে মা’কে নিবেদন করা হয় ইলিশ। দুর্গাপুজোয় বাড়ি কেন রেস্তরাঁ গুলোতেও বাঙালি খাবারের খেতে উপচে পড়ে ভিড়। ইলিশের চাহিদা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু চাহিদা বাড়লে কি হবে জোগান তো থাকতে হবে। এই জোগান নিয়েই আমজনতার বাড়ছে মাথাব্যথা। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় সব ট্রলার উপকূলে ফিরে আসায় বাজারে পর্যাপ্ত পরিমাণ ইলিশের আমদানি নিয়ে তৈরি হয়েছে সংশয়।

বাংলাদেশ থেকে ইলিশের আমদানি নিয়ে সমস্যা আগেই দেখা দিয়েছে। এবার উপকূল থেকে মৎস্যজীবীদের ট্রলার ফিরে আসায় চিন্তায় বাঙালি। বাংলাদেশ থেকে যে ইলিশ রাজ্যে আসছে তার দাম অনেকটাই বেশি। যদি, বিক্রি না হয় লোকসানের ভয়ে অনেক বিক্রেতা তাই বাংলাদেশের ইলিশ মাছ তুলতে চাইছেন না। সব মিলিয়ে বড় বাজারগুলির কিছু দোকানে কম বেশি ইলিশ থাকলেও ছোট বাজারগুলিতে ইলিশ একেবারেই অমিল। চাহিদা অনুযায়ী জোগান না থাকার আশঙ্কাই বাড়ছে।

উপকূলের মৎস্যজিবীরা বলছেন নিম্নচাপের কারণে সমুদ্রে রয়েছে বড় বড় ঢেউ। যার কারণে জাল ফেলা যাচ্ছে না। বাধ্য হয়ে সব ট্রলার উপকূলে ফিরে আসছে। তাঁরা বলছেন পুজোর সময় কেউ সমুদ্রে যায় না আব্র যান পুজোর পর। কিন্তু নিম্নচাপের কারণে পুজোর আগেও কেউ সমুদ্রে যেতে না পারায় ইলিশও ওঠেনি। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্রের কথায় গত বছরে সপ্তমী পর্যন্ত মাছ ধরলেও চলতি বছরে অনেক আগেই তাঁদের ফিরে আসতে হয়েছে আবহাওয়া খারাপ থাকার কারণে। তাই অনেকেই বলেছেন বিজয়া দশমীতে এবার হেঁশেলে জোড়া ইলিশের আকাল দেখা দিতে পারে।

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের