স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ কল্যাণীতে, গ্রেফতার ৮

কল্যাণীতে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ। সেই ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই ৮জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে এবার সামনে এল কলকাতা থেকে কিছুটা দূরেই থাকা নদিয়া(Nadia) জেলার অন্যতম মহকুমা শহর কল্যাণীতে(Kalyani) স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ(Gangrape) করার অভিযোগ। সেই ঘটনার জেরে পুলিশ ইতিমধ্যেই ৮জনকে গ্রেফতার(8 Youth Arrested) করেছে। ঘটনার জেরে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করার পাশাপাশি তদন্তের কাজে ফরেন্সিক বিশেষজ্ঞদের(Forensic Expert) সাহায্য নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। নির্যাতিতার স্বামী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে ৮জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন, আবাসের সমীক্ষায় ২১.৪৩ শতাংশের নাম বাদের ইঙ্গিত, নেপথ্যে ১০টি শর্ত

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার ভোরবেলায় স্বামীর সঙ্গে ট্রেন ধরতে যাওয়ার সময় কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, এদিন ভোরে তাঁরা দু’জনে কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতু দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েক জন তাঁদের উপর হামলা চালান। মহিলাকে টেনেহিঁচড়ে সেতুর নীচে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা। এর পরেই স্বামী-স্ত্রী পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা সেখান থেকে ভাঙা কাচের চুড়ি ও টিফিন বাক্সও উদ্ধার করেন। সেই সঙ্গে ৪ জনকে তাঁরা গ্রেফতারও করেন। পরে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন, বারাসতের বাদুবাজারে তেলের কারখানায় আগুন, বেশ কয়েক জন দগ্ধ

রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সিদ্ধার্থ ধাপোলা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। ৩জনের ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশি তদন্তের সঙ্গে ফরেন্সিক রিপোর্ট যুক্ত হবে। গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ৮জনের বিরুদ্ধে।’ এদিনই ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বুধবার ভোরে কাঁচরাপাড়া রেল স্টেশন থেকে কল্যাণীর দিকে যেতে রেল লাইন ধরে হাঁটছিলেন স্বামী-স্ত্রী। সেই সময় কয়েকজন যুবক ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যায় রেল ব্রিজের তলায় এক ঘন জঙ্গলে। সেখানে ওই তাঁকে গণধর্ষণ করা হয়।  

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

ফুল-মিষ্টি নয়, দেবতাকে দেওয়া হয় সিগারেট! এই মন্দিরের রীতি শুনলে অবাক হবেন

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী