ভোট মিটে গেলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে দিলেন শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে আরও দু’মাস অর্থাৎ ৬০ দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যেরই একটি জনসভা থেকে এমনটা জানিয়েছিলেন অমিত শাহ। এবার তাঁর দফতরের তরফে এসেছে গ্রিন সিগন্যালও। যদিও রাজ্যের হাতে আইনশৃঙ্খলার ভার থাকলেও কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাতে হস্তক্ষেপ করছেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ২০২৪-এও লোকসভা নির্বাচনের পরে রাজ্যে বেশ কিছুদিন থেকে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তবে এবার টানা দু’মাস বাংলায় কেন রেখে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, তা নিয়ে ধন্দে সকলেই।

আরও পডুন: বুধবার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা? এখনই বাতিল করুন

২০২১- বিধানসভা নির্বাচনের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে রাজ্যে ব্যাপকভাবে আক্রান্ত হন বিজেপি কর্মী-সমর্থকরা। বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকী মহিলা বিজেপি কর্মীদের ধর্ষণের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। সেই পরিস্থিতির হাত থেকে বিজেপি কর্মীদের রক্ষা করতেই কী এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিতভাবে এই কথা বলেননি। অপরদিকে ৫-মের পর রাজ্যে আদর্শ আচরণবিধি উঠে যাবে। দায়িত্বে আসবে নতুন সরকার। সেই সময়ে কেন্দ্রীয় বাহিনী থাকা মানে রাজ্যের উপর কেন্দ্রের ছড়ি ঘোরানোর মতো পরিস্থিতি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যে ভোটপরবর্তী কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে যদিও শাসকদল ঘাসফুল শিবিরের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

এই বিষয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘ক্ষমতায় যে বিজেপি আসছে, তা নিয়ে কোনও সংশয় নেই। তবু আমরা বাহিনী মোতায়েন রাখব। কারণ, আমরা হিংসায় বিশ্বাসী নই। হেরে যাওয়ার পরে তৃণমূলের কর্মীরা হিংসার শিকার হন, আমরা তা-ও চাই না। তাই কেন্দ্রীয় বাহিনী ৬০ দিন ধরেই মোতায়েন রাখা হবে।’

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ