Loading live market data...
Loading active stocks...
Connecting...

মমতার মাস্টার স্ট্রোক, অমিতাভকে ফের ভারতরত্ন দেওয়ার দাবি

আবারও দাবি তুললেন 'বাংলার জামাই' অমিতাভ বচ্চনকে  ভারতরত্ন দেওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেও এই দাবি তুলেছিলেন  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। আবারও দাবি তুললেন ‘বাংলার জামাই’ অমিতাভ বচ্চনকে (AMITABH BACHCHAN)  ভারতরত্ন দেওয়ার। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে এই দাবি তুলেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক মহল মনে করছে এমনটাই। 

বৃহস্পতিবার সস্ত্রীক কলকাতায় এসেছেন প্রখ্যাত অভিনেতা অমিতাভ। তারকা ভরা মঞ্চে বিশিষ্ট অতিথি তিনি। এদিন সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আওয়াজ আমরা তুলব ভারতরত্ন অমিতাভ জি’। তারপরেই বলেন, অমিতাভ জি’কে ভারতরত্ন দেওয়া উচিৎ।

রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন অমিতাভ, এমনটাই জানতেন সকলে। তবে এদিন উৎসবের আবহেই যেন কেন্দ্র’কে খোঁচা দিলেন জয়া বচ্চন ভাদুড়ির স্বামী। বললেন, মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে এখন। আর তাতে সায় জানালেন উপস্থিত একাধিক তারকারা। বক্তব্যের শুরুতে অমিতাভ বলেছিলেন, ‘তিনি বাংলার জামাইবাবু ছিলেন, আছেন এবং থাকবেন’। 

এদিন সন্ধ্যায় অমিতাভ বচ্চনের পরে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্য পেশ করার সময়েই তারকা আইকনের জন্য দাবি জানালেন ‘ভারতরত্ন’-র।  তবে চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে অমিতাভের মন্তব্য নিয়ে নতুন করে মাথা ঘামাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও। এর আগে বচ্চন জায়া এসেছিলেন নির্বাচনের আগে সবুজ শিবিরের হয়ে প্রচারে। এবার অমিতাভের গলাতেও ‘প্রতিবাদের সুর’।  অন্যদিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মুখ খুলেছেন ‘পাঠান’ চলচ্চিত্রের ‘বেশরম রঙ’ নিয়েও। বলেন, ‘নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়’। 

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার