আনারুলকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বীরভূমের বকটুই গ্রামে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের বকটুই গ্রামে হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত। বৃহস্পতিবার তারাপীঠ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার তাঁকে রামপুরহাট আদালতে তোলা হয়। আনারুলের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন আদালতে ঢোকার মুখে আনারুল সাংবাদিকদের কাছে দাবি করেন,  গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন।

সোমবার রাতে বোমা হামলায় বকটুই গ্রামে রামপুরহাটের(Rampurhat Incident) এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে ওই এলাকার কমপক্ষে ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে কম করে শিশু ও মহিলা-সহ  ৮ জনের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার বকটুই গ্রামে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দাঁড়িয়ে তিনি আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের তিন  ঘণ্টার মধ্যেই বীরভূমের তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে তৃণমূল ব্লক সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে।

বকটুই গ্রামে হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবারই উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় রাজ্য সরকার আর কোনও তদন্ত করবে না বলে স্পষ্ট করে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই হত্যাকান্ডের তদন্তে সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু অভিযুক্তরা নন, এই ঘটনায় কাউকে সন্দেহ করা হলে, তাঁকেও গ্রেফতার এবং হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই রামপুরহাট আদালতে তোলা হয় তৃণমূলের অপসারিত নেতা তথা রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আনারুল হোসেনকে। সূত্রের খবর, আদালতে সরকারি আইনজীবী সওয়াল করেন, এই ঘটনায় অন্যান্য ধৃতদের জেরা করে আনারুলের নাম উঠে এসেছে। অন্য দিকে, আনারুলের আইনজীবী আদালতে পাল্টা বলেন, আনারুল আত্মসমর্পণ করেছেন। যদি তিনি পালানোরই চেষ্টা করতেন, তা হলে আত্মসমর্পণ করতেন না। দুই পক্ষের সওয়াল জবাব শুনে আনারুলকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’