উত্তরবঙ্গে এইমস ইস্যুতে দলের অন্দরে বাড়ছে ক্ষোভ! ড্যামেজ কন্ট্রোলে মরিয়া বিজেপি নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি নেতাদের আনাগোনা। বাজেটের আগেই বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়ির জনসভা থেকে এইমস নিয়ে উত্তরবঙ্গের বাসিন্দাদের মনে জাগিয়েছিলেন আশা। বাজেটের দিন উত্তরের বাসিন্দারা বড় আশা করে টিভির সামনে চোখ রেখে বসেছিলেন এটা ভেবে যে উত্তরবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে। বাজেটে বিরাট কিছু ঘোষণা করা হবে। কিন্তু কোথায় কি? অমিত শাহ আশা জাগানোর পরেও বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছুই ঘোষণা করেনি কেন্দ্র। কেন এমন আচরণ করা হল উত্তরের মানুষের সঙ্গে এই প্রশ্ন তুলেই ক্ষোভ উগরে দিয়েছেন উত্তরবঙ্গের আমজনতা। কেন্দ্রের বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছুই বরাদ্দ না থাকায় চাপে পড়ে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। ঠিক কি বলে প্রচার শুরু করবেন?  তাঁরা সাধারণ মানুষের কাছে কি করে মুখ দেখাবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। তাই ভোটের আগে অশান্ত জনতাকে শান্ত করতে ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নেমেছে বিজেপি নেতারা। 

শাহের ঘোষণার পরেই উত্তরবঙ্গে এইমসকে নির্মাণকে হাতিয়ার করে প্রচারে নেমেছিলেন বঙ্গ বিজেপির নেতার। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা বলে চালাচ্ছিলেন প্রচার। কিন্তু কেন্দ্র কিছুই বাজেটে না বরাদ্দ করায় উল্টে চাপে পড়ে গিয়েছে পদ্ম শিবিরের নেতারা। ক্ষুব্ধ মানুষদের কি বলে শান্তনা দেবেন তা নিজেরাই বুঝে উঠতে পারছেন না। তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নেতারা উত্তরের মানুষকে বোঝাচ্ছেন বাজেটে ঘোষণা করা না হলেও উত্তরবঙ্গে এইমস হবেই। তবে শুধু সাধারণ মানুষ নয় বাজেট নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিজেপির নিচুতলার কর্মীদের একাংশ। বলেছেন কেন্দ্রীয় বাজেটে উত্তরবঙ্গের জন্য কী আছে? কোন উত্তর নিয়ে তাঁরা মানুষের দরবারে যাবেন? বিজেপির অন্দরেই বাজেট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এহেন পরিস্থিতিতে এইমস নিয়ে দলের নীচুতলার কর্মীদের ও সাধারণ মানুষের ক্ষোভ কীভাবে প্রশমন করা যাবে সেই উত্তর খুঁজতে মরিয়া উত্তরের বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

রাজনৈতিক মহলের অনেকেই বলছেন বিজেপির এই শুকনো কথায় আর কতদিন চিড়ে ভিজবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। মানুষের মনে জায়গা করে নেওয়া বড় কঠিন কাজ হয়ে উঠবে পদ্ম বাহিনীর কাছে। দলের নির্বাচনী ইস্তাহারে উত্তরে এইমসের বিষয়টিও যে রাখা হতে পারে তা নিয়েও নেই নিশ্চয়তা। গেরুয়া শিবিরের রাজ্য নেতারা কেউই এই বিষয়ে মানুষকে কিছুই আশ্বস্ত করতে পারছেন না । প্রসঙ্গত, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান ইস্যু ছিল এইমস। এমনকি এই নিয়ে সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গায় বার্তাও দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফের একবার স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের মধ্যে আশা জাগালেও তা নিরাশায় পরিণত হয়েছে। তৃণমূল এই বিষয়কে হাতিয়ার করেছে। তৃণমূল নেতারা বলছেন, এবারে বিজেপির জনপ্রতিনিধিরা আর মানুষকে বোকা বানাতে পারবেন না। উত্তরবঙ্গে শোচনীয় পরাজয় হবে বিজেপির। 

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী