কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তবে শুধুমাত্র ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাই সম্পন্ন হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা, তেমন কাজ! অবশেষে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু হল। গত মাসে নির্ধারিত সময়ে অনেকের অ্যাকাউন্টে তিন হাজার ঢুকলেও চলতি মাসে সেই টাকা বন্ধ রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, আবারও আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই হচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলে ১৭ অগস্ট থেকে যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন। পাশাপাশি জানিয়ে দিয়েছিলেন ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছিলেন, শুধুমাত্র তাঁদের মধ্যে যোগ্যরাই দ্বিতীয় দফার টাকা পাবেন। আর প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা পেয়ে যাবেন। অবশেষে অপেক্ষা শেষ! শুরু হয়ে গেল ভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা। তবে প্রশ্ন হল, ঠিক কতজনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকল?

সোমবার (১৭ অগস্ট) নবান্নে সাংবাদিক সম্মেলন করেছেন মন্ত্রী সুমনা সরকার, পূর্ণিমা চক্রবর্তী, নারী ও শিশু কল্যাণ দফতরের মৌমিতা গোদারা বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তবে শুধুমাত্র ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন যাচাই সম্পন্ন হয়েছে। সেই ভিত্তিতে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আজ থেকে টাকা দেওয়া শুরু হল। ২০ অগস্টের মধ্যে যাচাই হওয়া সব আবেদনকারীদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। আর ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হবে ৩০ অগস্ট। আবেদনকারীদের মধ্যে ১০ লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পাবেন না। কারণ তাঁদের আধার কার্ডের সঙ্গে নামের মিল নেই। ২০ অগস্ট থেকে ফের আবেদন করা যাবে। নাম বাদ যাওয়া নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা-ও পোর্টালে জানাতে পারবেন আবেদনকারীরা। আর যাঁরা নতুন আবেদন করতে চান, তাঁরা ৩০ সেপ্টেম্বরের আগে সুযোগ পাবেন না।

অন্নপূর্ণা যোজনার জন্যে সরকার মোট ৪ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। আর যাঁদের আধার কার্ডের নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযোগের সমস্যা রয়েছে, তা সমাধানের জন্য বিডিও-দের নির্দেশ দিয়েছে সরকার। 

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট