ফের খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যু, খতিয়ে দেখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটল খড়্গপুর আইআইটিতে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগানে। ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসের পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর রুমে থাকতেন সোহম। মঙ্গলবারন (২৮ এপ্রিল) সকাল থেকে তাঁর ঘরের দরজা না খোলায় নিরাপত্তারক্ষীরা খোঁজ করতে যান। খবর দেওয়া হয় পুলিশেও। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। খড়্গপুর IIT-র বিসি রায় হাসপাতালে সোহমকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি, খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অটল বিহারি বাজপেয়ী হল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। খবর পেয়েই খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে খড়গপুরে ছাত্র মৃত্যুর এই ঘটনা নতুন নয়। বিশেষ করে ২০২৫ সালে একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। পরিসংখ্যান বলছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতজন ছাত্র প্রাণ হারিয়েছেন। এবার কয়েকদিনের ব্যবধানে ফের ছাত্র মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের