বারাসত-নৈহাটি ছাড়াও রাজ্যের কোন কোন কালীপুজো বিখ্যাত, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আলোর মালায় সেজে উঠবে কোণা কনা। কারণ মা আসছেন কালী রূপে। আর কালীপুজো মানেই সবার প্রথমে মাথায় আসে নৈহাটি-বারাসতের নাম। কারণ এই জায়গায় কালীপুজোর খ্যাতি রয়েছে বহু। দুর্গা পুজোর মতো না হলেও নজরকাড়া ভিড় থাকে এই দুই জায়গাতে। তবে বাংলায় শুধু নৈহাটি-বারাসতে নয় আরও বেশ কয়েকটি জায়গাতে রমরমিয়ে হয় পুজো । কোথায় কোথায় জমজমাটি ভাবে হয় কালীপুজো জেনে নিন।

নদিয়ার আড়ংঘাটার কালীপুজো: কালীপুজো বিখ্যাত নদিয়ার আড়ংঘাটায়। মূলত কয়েকটি ক্লাব মিলে এই পুজো করে। নদিয়ার আড়ংঘাটার কালীপুজোর পরিচিত কারণ সেখানের বড় থিম-পান্ডেল, প্রতিমা এবং আলোকসজ্জা। সমস্তটাই আকর্ষণ করে দর্শকদের। প্রতি বছর নিয়ম করে কার্তিক মাসে দীপাবলির রাতে হয় পুজো। বিভিন্ন থিম ও আকর্ষণীয় প্রতিমা বেশ নজর কাড়ে।

নবদ্বীপের আগমেশ্বরী মাতা: নবদ্বীপ ও শান্তিপুরে পুজিত কালী প্রতিমা হলেন আগমেশ্বরী মাতা। এই পুজো শুরু করেন নবদ্বীপের সুপণ্ডিত তথা কালীসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ । নবদ্বীপের এই পুজো প্রায় ৪০০ বছরের প্রাচীন। শান্তিপুর আগমেশ্বরী মাতার পুজো প্রচলন হয় আজ থেকে ৩০০ বছর আগে। শান্তিপুরে কৃষ্ণানন্দেরই বংশধর তাঁরই প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ আনুমানিক ১৭০০ খ্রিষ্টাব্দে শান্তিপুরে এই পুজোর প্রচলন করেন।

শান্তিপুরের চাঁদনী বাড়ির কালীপুজো: ৫০০ বছরেরও বেশি পুরনো একটি ঐতিহ্যবাহী পুজো হল শান্তিপুরের চাঁদনী বাড়ির কালীপুজো। এই পুজো শুরু করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গৃহশিক্ষক কাশীনাথ সার্বভৌম । ‘সাবেকিয়ানা’ রীতি মেনে করা হয় পুজো। এখানে দুটি কালীর প্রতিমা ‘ঘর চাঁদনী’ ও ‘বাহির চাঁদনী’ নামে পুজিত হয়।

সতীপীঠ জুড়ানপুর কালীবাড়ি: জুড়ানপুর কালীবাড়ি হলো পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি বিখ্যাত সতীপীঠ। ‘মহাপীঠনিরূপণ তন্ত্র’ অনুসারে, এটি ৫১টি সতীপীঠের মধ্যে একটি। এখানে দেবী জয়দুর্গা রূপে পুজিত হন। বহু দুর দুরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে সারা বছর ধরেই।

ধুবুলিয়ার বেলপুকুর গ্রামের কালীপুজো: ধুবুলিয়ার বেলপুকুর গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে করা হয় কালীপুজো । অত্যন্ত ঐতিহ্যবাহী এই পুজো। লোকমুখে শোনা যায় এই পুজোর প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রুদ্রের সময়ে ঢাকা বিক্রমপুর থেকে আসা তন্ত্রসাধক রামচন্দ্র ভট্টাচার্য । গোটা গ্রামজুড়ে প্রায় দু’শোর বেশি কালীপুজো হয়। এই জায়গায় বেশিরভাগই দক্ষিণাকালী রূপে পুজিত হন।

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

নারকেল-গুড়ের পুরে জমে যাবে স্বাদ! লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে

‘বয়ফ্রেন্ডকেই বিয়ে করব’, ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে দাবি তরুণীর

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

অন্ধ্রপ্রদেশে রাস্তার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

সবজি অতিরিক্ত সেদ্ধ করে ফেলছেন? জেনে নিন ৭ সহজ টিপস

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন