‘হাইকোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়ে নিয়েছে’, ট্যুইট অপরূপার

অপরূপার ট্যুইটে যত না বিদ্ধ কলকাতা হাইকোর্ট তার থেকেও বেশি বিদ্ধ বিজেপি সাংসদ সৌমিত্র খান। তাঁর জার্সি বদলের প্রচেষ্টা সামনে চলে এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুয়েক আগে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচার ব্যবস্থাকে সরাসরি নিশানা করেছিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা ডায়মন্ডহারবারের দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর এবার তাঁর সেই বক্তব্যকে পুরোপুরি সমর্থন করলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার(Aparupa Poddar)। সেই লেখায় অপরূপা সাফ জানিয়ে দিলেন, ;হাইকোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়ে নিয়েছে।’ ওই ট্যুইটে অপরূপা লেখেন, ‘আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাগুলিকে ১০০% সমর্থন করি। হাইকোর্টকে বিজেপি রাজনীতি করার ক্লাব বানিয়ে নিয়েছে। আর এই ক্লাব মেম্বারের মধ্যে কোন একজন বিচারপতি আছেন, যিনি হাইকোর্টের ভাবমূর্তি নষ্ট করছেন। বিচার ব্যবস্থার মাধ্যমে কিছু বিচারপতির রায় রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। মনে রাখবেন মানুষের রায়ের ওপর কারও রায় হয় না। কারণ মনে রাখবেন সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)-র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ব্যক্তিগত রাগ করেছেন। কারণ দলে আসতে চাইছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলেননি, এটা বিজেপি(BJP) ভাল করেই জানে।’    

আরও পড়ুন ময়দান বাঁচাতে ধর্মতলা থেকে সরাতেই হবে বাসস্ট্যান্ড, কাল বৈঠক

অপরূপার এই ট্যুইটের জেরে রাজ্য রাজনীতিতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেননা হাইকোর্ট নিয়ে অপরূপা যত না সরব হয়েছেন তার থেকেও বেশি তিনি সরব হয়েছেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে। সৌমিত্র যে তৃণমূলে যোগ দিতে চান সেটা নানা সময়ে রাজ্য রাজনীতিতে জল্পনা হিসাবে ভেসে ঊঠেছে। কিন্তু সেই সব সময়ে বিজেপি বা তৃণমূল কোনও তরফেই কিছু জানানো হয়নি প্রকাশ্যে। এই প্রথম তৃণমূলের তরফে কেউ দাবি করলেন যে সৌমিত্র তৃণমূলে যোগ দিতে চাইছিলেন। স্বাভাবিক ভাবেই অপরূপার এই দাবি এখন আর কেউই ফেলে দিতে পারছে না। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে অপরূপার ট্যুইট দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা হয়েছে। আর তার জেরেই নতুন করে জল্পনা ছড়িয়েছে যে ২৪’র যুদ্ধে বিজেপি আর সৌমিত্রকে টিকিট দেবে কিনা তা নিয়েই।

আরও পড়ুন কেন্দ্র রাজ্য নয়া সংঘাত, নেপথ্যে গ্রাম সড়ক যোজনা

প্রসঙ্গত, নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গত শুক্রবার SSKM Hospital-এ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীদের দেখে বেরোনর পর এই সন্ত্রাসের জন্য বিজেপির একাংশকে দায়ী করেন তিনি। একইসঙ্গে নিশানা করেন বিচারব্যাবস্থাকেও। তিনি সেই সময় বলেছিলেন, ‘বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। এই সমাজবিরোধীগুলিকে যেভাবে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট, তা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। আমরা ভারতবর্ষের বিচারব্যবস্থায়, বিশেষ করে হাইকোর্টের তরফ থেকে এভাবে মদত দিয়ে একটা রাজনৈতিক দলকে বলিষ্ঠ করা, সন্ত্রাসকে মদত দেওয়া, স্বাধীনতার ৭৫ বছর হতে দেখিনি। যাঁদের জেলে থাকা উচিত, তাঁদেরকে মদত দিয়ে, পুলিশ প্রশাসনের হাত কার্যত বেঁধে দিচ্ছে হাইকোর্ট। এই পরিস্থিতির জন্য যদি কেউ দায়ী থাকেন, তাহলে হাইকোর্টের বিচারপতিরাই।’ অপরূপা সেই বক্তব্যকেই সমর্থন জানিয়ে সৌমিত্রের দলবদলের প্রচেষ্টা সামনে নিয়ে এলেন ও তাঁকে বিপাকেও ফেলে দিলেন।

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না