চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নওশাদদের পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: এবার নওশাদদের পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম(Arabul Islam)। তাঁর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। তবে আরাবুলকে গুরুত্ব দিতে নারাজ নওশাদ সিদ্দিকী। তাঁর কথায়, তৃণমূল এরকমই। তবে এভাবে আইএসএফকে দমিয়ে রাখা যাবে না।

ঘটনার সূত্রপাত আইএসএফের সভাকে কেন্দ্র করে। ভাঙড়ের ঘটকপুকুরে(Ghatakpukur) ISF সভা করার চব্বিশ ঘণ্টার মধ্যে পালটা সভা করে তৃণমূল। সেখান থেকেই বেফাঁস মন্তব্য করেন আরাবুল ইসলাম। আই এস এফকে তীব্র আক্রমন করেন আরাবুল ইসলাম ও শওকত মোল্লারা(Sauqat Molla)। আরাবুল বলেন, নওশাদ উন্নয়নের কিছু বোঝে না।আলাবুল ইসলাম দাবি করেন, ঘটকপুকুরে যে মাঠে আই এস এফ জনসভা করেছিল সেখানে খুব অল্প পরিমাণ লোক জমায়েত হতে পারে। অথচ ছোট মাঠে জমায়েত করে ভিড় উপচে পড়ছে এই বলে মিথ্যাচার করছে ভাঙ্গড়ের বিধায়ক।

ভাঙড়ে উন্নয়ন না তার বদলে আই এস এফের(ISF) পিঠের চামড়া তুলে নিতে হবে। কারণ, এরা উন্নয়ন চোখে দেখতে পায় না। এরা শুধু মার বোঝে। তাই এদের পিঠে মারতে হবে। এই মন্তব্যে তোলপাড় ভাঙড়। অপরদিকে আইএসএস সমর্থকদের দাবি, জন সমর্থন তাদের পক্ষেই রয়েছে। ভাঙ্গরের মানুষ জানে তাদের স্থানীয় অভিভাবক বিধায়ক নওশাদ সিদ্দিকি(Nausad Sidiqi)।

Published by:

Share Link:

More Releted News:

সালানপুরে বলিউডের প্রবীণ অভিনেত্রী মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

‘ভবানীপুরের তিন ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাবে’, বিস্ফোরক মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ