বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগের সতীতলা এলাকা। বুধবার সন্ধ্যায় বিসর্জন পর্ব মিটতেই শুরু হয় বচসা। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতি ও মারধরে গড়ায়। এমনকি বাড়িতে ঢুকে হামলা চালানো এবং ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছতে হয় বিশাল পুলিশবাহিনীকে। এই ঘটনায় তিন মহিলা-সহ মোট ছয় জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের সময় এলাকার কয়েকটি শিশু আনন্দ করছিল। সেই সময় তাদের সঙ্গে অন্য পক্ষের বচসা বাধে বলে অভিযোগ। শিশুদের মারধর করা হয় বলেও দাবি স্থানীয়দের। আহত শিশুদের পরিবারের সদস্যদের কাছে খবর পৌঁছতেই সতীতলা এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলে যান। এরপর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। অভিযোগ, এর পরেই বাঁধপাড়া এলাকা থেকে প্রায় ৭০-৮০ জন যুবক সতীতলার কয়েকটি বাড়িতে ঢুকে হামলা চালায়। চলে মারধর ও ভাঙচুর। বাড়ির জানলার কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

আরও পড়ুন: প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। ঘটনাস্থলে যান থানার আইসি সমিত তালুকদার। সেখানে পৌঁছন বিজেপি নেতা সুমন তিওয়ারীও। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষের ঘটনায় তিন মহিলা ও তিন পুরুষ-সহ মোট ছ’জনকে আটক করা হয়েছে। তবে বিসর্জনকে কেন্দ্র করে ঠিক কীভাবে দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হল, কারা হামলা ও ভাঙচুরে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগগুলির সত্যতাও যাচাই করা হচ্ছে।

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

বিপর্যস্ত চোরবাগানে বিজয়ায় ‘অন্ধকারে’ই রয়েছে প্রতিমা, হয়নি দেবীবরণ, কবে নিরঞ্জন?

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা