চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে উপনির্বাচনে প্রথম ২ ঘন্টায় ভোট পড়ল প্রায় ১১ শতাংশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের পরে বাংলায়(Bengal) আবারও ভোটের পালা। এদিন সকাল থেকেই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে(Polling for 4 Assembly Seats Bye Election) ভোট গ্রহণের পালা চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে সেই ভোট দানের পালা। নির্বাচন কমিশন(ECI) জানিয়েছে, এদিন প্রথম ২ ঘন্টায় অর্থাৎ সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ৪ বিধানসভা কেন্দ্রে গড়ে ভোট পড়েছে(Poll Percentage) প্রায় ১১ শতাংশ। এর মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। সব থেকে কম ভোট পড়েছে কলকাতার মানিকতল বিধানসভা কেন্দ্রে। রায়গঞ্জ ও মানিকতলা ছাড়াও এদিব ভোট হচ্ছে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবং উত্তর ২৪ পরগনা জেলার বাগদা বিধানসভা কেন্দ্রে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। এদিন প্রথম ২ ঘন্টায় রায়গঞ্জে ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রয়েছে রানাঘাট দক্ষিণ। সেখানে ভোট পড়েছে ১১.৫৮ শতাংশ। বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। মানিকতলা বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৯.০১ শতাংশ। এদিন ৪ বিধানসভা কেন্দ্রে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন চললেও রানাঘাটের কয়েকটি জায়গায় অশান্তির ঘটনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে পায়রাডাঙ্গা এলাকায় বিজেপির এজেন্টদের বাড়িতে তান্ডব চালানোর অভিযোগ উঠল। সেই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত এলাকা। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা ভাঙচুর করা বলেছে বলে খবর। বিজেপি এজেন্টের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পায়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

অশান্তির ঘটনা প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস জানিয়েছেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা মঙ্গলবার রাত থেকেই বিজেপি এজেন্ট এবং সক্রিয় কর্মীদের বাড়িতে গিয়ে মারধর, ভাঙচুর চালিয়েছে। প্রমাণ লোপাট করতে এলাকার সিসি ক্যামেরাগুলি ভেঙে দেয় দুষ্কৃতীরা। আসলে তৃণমূল নেতাদের মদতপুষ্ট ওই দুষ্কৃতীরা যে কোনও প্রকারে ভোটে কারচুপি করতে চাইছে।’ অন্যদিকে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর পাল্টা মন্তব্য, ‘আমাদের কেউ সন্ত্রাস ঘটিয়েছে, এমন খবর জানি না। তবে তৃণমূল যে এলাকাগুলোয় শক্তিশালী, সেখানে বজরং দল নামে একটি সংগঠনের উচ্চিংড়ে নেতারা গিয়ে অশান্তি করার চেষ্টা করছেন। আমরা বিষয়টি প্রশাসনের নজরে এনেছি।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ