চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নেত্রী আসার খবরে ‘অভিমান’ ভুলে প্রচারে চন্দ্রকোনার বিদায়ী বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই অভিমানে প্রচার থেকে সরে দাঁড়িয়ে ছিলেন চন্দ্রকোনা বিধানসভার তৃণমূলের বিদায়ী বিধায়ক অরূপ ধারা। এবার চন্দ্রকোনা থেকে প্রার্থী হয়েছেন সূর্যকান্ত দলুই। এলাকায় প্রচার শুরু হলেও সেখানে দেখতে পাওয়া যায়নি অরূপ ধারাকে। কিন্তু তৃণমূল সুপ্রিমোর আসার খবরে এই সমস্ত অভিমান গলে জল। নিজেই নেমেছেন প্রচারে।

আগামী ৩১ মার্চ চন্দ্রকোনায় আসার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর উপস্থিত হওয়ার খবর পেতেই অভিমানী অরূপ ধারা নেমেছেন ভোটের আসরে। দলনেত্রীর আসার আগেই ঐক্যের বার্তা দিতে প্রচার করছেন তিনি। আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনায় এসে সভা করবেন। এখানকার তৃণমূল প্রার্থী সূর্যকান্তর হয়ে প্রচার করার কথা রয়েছে তাঁর। টিকিট না পাওয়ায় কিছুটা হলেও অভিমান হয়েছিল বিদায়ী বিধায়ক অরূপ ধারার। সেই অভিমান ভাঙাতে তাঁর কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত। সেখানেই বেশ কিছুক্ষণ কথা হয়েছে দুজনের। তারপরেই কার্যালয়ের সামনেই একসঙ্গে দুজনকে দেওয়াল লিখতেও দেখা গিয়েছে।

মনে করা হচ্ছে, তৃণমূল সুপ্রিমোর আসার খবর পেতেই সমস্ত অভিমান সরে গেছে। দলের হয়ে প্রচারে নেমেছেন তিনি। অরূপ ধারা বলেছেন, তিনি দলের সৈনিক। প্রার্থীকে জেতানো তাদের সকলের দায়িত্ব। দলের মধ্যে কোন কোন্দল নেই। তাঁর কথায় সকলের এখন একটাই লক্ষ্য, বিজেপিকে আটকানো। বিজেপিকে আটকাতে দল যেভাবে কাজ করতে বলা হবে, সেইভাবে কাজ করা হবে। এর থেকেই মনে করা হচ্ছে নেত্রীর আসার খবরে অভিমান সরিয়ে রেখে দলের হয়েই কাজ করতে উদ্যোগী হয়েছেন অরূপ ধারা।

Published by:

Share Link:

More Releted News:

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

অপেক্ষার অবসান, পুরুলিয়ায় মোদিকে ‘নিজের আঁকা’ ছবি উপহার দিলেন শিল্পী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ