গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ২৯৩টি আসনে চলছে ভোট গণনা। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের বেশ কয়েকটি আসনে এগিয়ে যেতেই গেরুয়া শিবির। এই আবহে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

জানা যায়,  সোমবার অর্থাৎ ৪ মে বিজেপি কর্মীরা তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় জয় শ্রী রাম স্লোগানের নামে লাগাতার স্লোগান দেন। পালটা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরাও। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক বচসার পরিস্থিতি তৈরি হয়। বচসা থেকে মারপিট, শুরু হয় ভাঙচুর। অভিযোগ, বিজেপির কর্মীরা ক্যাম্পে ঢুকে পড়ে। মতৃণমূলের উপর হামলা চালায়।

শুধু তাই নয়, ক্যাম্পে থাকা তৃণমূল নেতা কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এদিকে, ঘটনার উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, তৃণমূল প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠল। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সুবোধ অধিকারীকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর। সুবোধ তৃণমূলের প্রার্থী বীজপুরে। মেরে সুবোধের মুখ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে, দুই তৃণমূল প্রার্থীকে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা