রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারে বেআইনি রাসায়নিক রং ব্যবহারের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে রাজ্য খাদ্যদফতর। রেস্তরাঁয় টকটকে লাল মাংসের ঝোল , আকর্ষণীয় বিরিয়ানি কিংবা মিষ্টিতে চোখধাঁধানো রং খাবারকে দেখতে লোভনীয় করতে এমন কৌশল আর চলবে না আসানসোলে। নির্দেশ অমান্য করে খাবারে ক্ষতিকর রং মেশানো হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও।

শুক্রবার আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন খাবারের দোকান, ধাবা ও রেস্তরাঁয় আচমকা অভিযান চালান খাদ্যদফতরের চার আধিকারিক। ভগৎ সিং মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং সেনরালে রোডের সংযোগস্থল পর্যন্ত একাধিক খাবারের দোকানে পৌঁছে রান্নাঘর ও খাবারের গুণমান খতিয়ে দেখেন তাঁরা। অভিযানের সময় কয়েকটি দোকানে খাবারকে আকর্ষণীয় করে তুলতে অতিরিক্ত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগ সামনে আসে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট খাবার নষ্ট করে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, খাবারে কোনওভাবেই রাসায়নিক রং ব্যবহার করা যাবে না। খাদ্যদফতরের আধিকারিকদের স্পষ্ট বার্তা, শুধু খাবারের স্বাদ নয়, তার গুণমান এবং নিরাপত্তার দিকেও ব্যবসায়ীদের নজর দিতে হবে। রান্নাঘর ও খাবার পরিবেশনের জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখাও বাধ্যতামূলক। নিয়ম ভেঙে ফের খাবারে ক্ষতিকর রং মেশানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রেস্তরাঁ বা দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

সামনেই দুর্গাপুজো। উৎসবের মরসুমে প্যান্ডেল ঘোরার পাশাপাশি রাস্তার ধারের খাবারের দোকান, ধাবা ও রেস্তরাঁয় ভিড় বাড়ে। সেই সময় রঙিন ও আকর্ষণীয় খাবারের চাহিদাও বেড়ে যায়। তাই উৎসবের আগে থেকেই খাবারের মান নিয়ে সতর্কতা বাড়াতে এই অভিযান বলে মনে করা হচ্ছে। খাবার দেখতে যতই লোভনীয় হোক, তার মধ্যে ক্ষতিকর রাসায়নিক রং রয়েছে কি না, তা সাধারণ ক্রেতার পক্ষে বোঝা কঠিন। সেই কারণেই ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি নিয়মিত নজরদারি চালানোর বার্তা দিয়েছে খাদ্যদফতর।

নেপালে হড়পা বান থেকে বাঁচতে গাছের ডালে আশ্রয়, তিনদিন পর মায়ের কোলে ফিরল ৮ বছরের খুদে

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক