বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে জনসংযোগ তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর

Share:

 

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা নববর্ষের আবহে রাজনীতির ময়দান আরও রঙিন হয়ে উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে । পয়লা বৈশাখকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোট প্রচারে নতুন মাত্রা যোগ করলেন   অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী । আজ বুধবার সকাল থেকেই উৎসবের আবহে জমে ওঠে শহর।  শেরপুর মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন শতাধিক তৃণমূল কর্মী-সমর্থক। রঙিন ব্যানার, পতাকা, দলীয় প্রতীক এবং ঢাক-ঢোলের তালে গোটা এলাকা যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

 

শোভাযাত্রাটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কল্যাণগড় মোড়ে এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী ।  বয়স্কদের প্রণাম, যুবকদের সঙ্গে করমর্দন এবং মহিলাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তিনি সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন।  উন্নয়নের নানা দিক তুলে ধরে তিনি আগামী দিনের পরিকল্পনার কথাও জানান।স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই কর্মসূচি ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন, আবার কেউ কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। ব্যবসায়ী মহল থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে বলে জানা গিয়েছে।  তাঁদের মতে, উৎসবের দিনে এমন উদ্যোগ এলাকার মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কমাতে সাহায্য করে।

 

তৃণমূল নেতৃত্বের দাবি, পয়লা বৈশাখের মতো আবেগঘন দিনে এই ধরনের জনসংযোগ কর্মসূচি মানুষের মনে বিশেষ প্রভাব ফেলবে । ।অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নির্বাচনের আগে উৎসবকে কেন্দ্র করে এই ধরনের কর্মসূচি ভোটারদের মন জয়ের একটি কৌশলগত পদক্ষেপ। শুধু তৃণমূল নয়, অন্যান্য দলও ইতিমধ্যেই জনসংযোগে জোর বাড়িয়েছে। ফলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩